বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল

ঢাকা প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ গণমাধ্যম অপরিহার্য৷ তিনি বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করে আসছেন৷ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম৷ ২ জুন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠান উপলক্ষে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০১৬-১৭ কার্যমেয়াদের নির্বাচনী কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আতাউর রহমান আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আক্তারুজ্জামান ও ফজলুল হক মুক্তা, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম.এ ফরিদ, কার্যকরী সভাপতি নাহিদ সরকার, সিনিয়র সহ সভাপতি মোঃ বায়েজিদ হোসেন প্রমুখ৷
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল৷ আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সাফল্য এবং দেশ-জাতির অগ্রগতি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন