শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত - ৭ আহত - ৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মীরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত - ৭ আহত - ৫
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মীরসরাই সড়ক দুর্ঘটনায় নিহত - ৭ আহত - ৫

---

চট্টগ্রাম প্রতিনিধি ::  চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে চালবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিেয় খাদে পড়ে উল্টে গেলে ট্রাকে থাকা ৭ জন ঘটনাস্থলে মারা যায়। নিহতরা হলেন কামাল মিঞা (৪৫), সাইদুল (৪০), মনির (৪৫), আজাদ (২৫), রুবেল (২৫), টিপু (৩০) ও আলম (৩০)।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

---

নিহতদের মধ্যে ছয়জনের বাড়ী নাওগাঁ জেলায়, একজনের বাড়ী বগুড়ায়।
এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে বলে জানান ইনচার্জ ফরিদ  উদ্দিন।

এদিকে, দুর্ঘটনা থেকে বেচে যাওয়া যাত্রী ফজলে ইলাহী জানান, নাওগা থেকে দুইশ টাকা ভাড়ায় ১১জনকে ট্রাকটিতে তুলে নেয় চালক ও সহকারীরা।

মাঝপথে চালক ঘুমিয়ে থেকে সহকারীকে ট্রাকটি চালাতে দেয়, এতে যাত্রীরা কয়েকবার আপত্তি জানালেও তারা শুনেনি, দুর্ঘটনার সময় সহকারীই ট্রাকটি চালাচ্ছিলো,চালক ঘুমিয়ে ছিলো, জানান  যাত্রী ফজলে ইলাহী।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, উল্টে যাওয়ার স্থানটিতে রাস্তার একটা বাক ছিলো, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটি উল্টে যায়। নিহতরা সবাই চালের বস্তার নীচে চাপা পড়ে ছিলো।

এদিকে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আপলোড : ১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.০৮ মিঃ





আর্কাইভ