শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জাতীয় মত্‍স্য সপ্তাহ’২০১৬ শুরু
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জাতীয় মত্‍স্য সপ্তাহ’২০১৬ শুরু
বুধবার ● ২০ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় জাতীয় মত্‍স্য সপ্তাহ’২০১৬ শুরু

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মিঃ) ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মত্‍স্য সপ্তাহ-১৬ শুরু হয়েছে৷ মাটিরাঙ্গা উপজেলা মত্‍স্য অধিদপ্তরের আয়োজনে ২০ জুলাই বুধবার সকাল ১১টার দিকে একটি র‌্যালি নানা রঙয়ের ব্যানার ও ফেস্টুন বহনসহ মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে৷ এর পরে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো.তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা ইউএনও’র বিএম মশিউর রহমান অন্যান্যদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন৷

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা ইউএনও বিএম মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তাজুল ইসলাম৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  হাসিনা বেগম,সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হারুন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.সাহাদাত হোসেন টিটো ৷ মাটিরাঙ্গা উপজেলা মত্‍স্য অফিসার মো. আরিফুর রহমান ‘এর স্বাগত বক্তব্যের পর মত্‍স চাষী মো: ফরিদ উদ্দিন মো. ইদ্রিস আলী,মো.এমরান হোসেন প্রমূখ বক্তব্য রাখেন৷

সভায় চাষীরা যুব উন্নয়ন ঋন,সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত মাছ চাষীদের কৃষি ঋন প্রদান,শুষ্ক মৌসুমে জলাশয়ের পানির স্বাভাবিক গভীরতা ধরে রাখতে ডিপ পাম্পের ব্যবস্থা,পানি পরীক্ষার যন্ত্র,মত্‍স খাদ্যের প্রেটিন মাপার যন্ত্র,সমবায়ী হয়ে মাছ বিক্রয়,প্রকৃত জেলেদের নিবন্ধন কার্ড প্রদান,প্রতিটি ইউনিয়নে পোনা মাছের নার্সারি স্থাপন,সময়মত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বাজারের চাষীদের মাছ বিক্রয়ের জন্য সেড বরাদ্দের দাবী জানান৷ এ সময় চাষীরা, বর্তমান ইউএনও’র নেতৃত্বে মাটিরাঙ্গায় মত্‍স উন্নয়ন মনিটরিংসহ মত্‍স চাষ আরও ব্যপকভাবে বিস্তৃতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন৷
পাহাড়ে আরও ক্রিক বাঁধের মাধ্যমে নতুন নতুন জলাশয় সৃষ্টি করে সকলকে মত্‍স্য চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে-মাটিরাঙ্গা ইউএনও বিএম মশিউর রহমান,মত্‍স্য চাষে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ উল্লেখ করে বলেন,মত্‍স চাষীদের উপস্থাপিত বিষয়াদি বিবেচনায় নিয়ে আরও মত্‍স চাষের ক্ষেত্র কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন৷ যদি চাষীরা আগ্রহ নিয়ে মত্‍স চাষে এগিয়ে আসে তাহলে মাটিরাঙ্গাতেও মত্স্য খাতে আরও ব্যপক সফলতা অর্জন সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন৷ এ সময় মাটিরাঙ্গার এসিল্যান্ড রায়হানুল হারুন,পার্বত্য এলাকার প্রকৃতি ও পরিবেশের উপযোগীতা বুঝে নতুন নতুন মত্‍স চাষের পরিকল্পনা করার পরামর্শ দেন চাষীদের৷
পরে আলোচনা সভার প্রধান অতিথি ও সভাপতি মাটিরাঙ্গা উপজেলায় এ বছর মত্‍স্য খাতে অবদানের সীকৃতি স্বরুপ ৩ জন মত্‍স্য চাষীকে পুরস্কার বিতরণ করেন৷





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)