শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি
বুধবার ● ২০ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

--- রাউজান প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ) তারুণ্য যাতে বিপথগামী না হয় সেজন্য সজাগ থাকতে হবে, বলেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । দেশকে ভালোবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ স্লোগানে ২০ জুলাই বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর হাজারো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর বিপুল অংশগ্রহনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, তরুণদের নষ্ট করে ফেলার অপচেষ্টা চলছে। তারণ্য যাতে বিপথগামী না হয় সেজন্য সকলকে সজাত থাকতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে। ছাত্র-ছাত্রীদের প্রতি অধিক যত্নবান ও দায়িত্বশীল হতে হবে। তিনি আরো বলেন, চুয়েটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ। এখানে আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। সবাই মিলে-মিশে কাজ করে যাচ্ছে। এ সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে  ভূমিকা পালন করে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন রেজিষ্টার ( অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিষ্টার মোহাম্মদ ফজলুর রহমান। রেজিস্ট্রার ( অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, জঙ্গিবাদের সমস্যা দূর করা যায়, সেজন্য ঐক্যবদ্ধভাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়। আমাদেরকে এ সুন্দর সহাবস্থান ও পরিবেশ ধরে রাখতে হবে। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক বলেন, চুয়েটে জঙ্গিবাদের সমস্যা নাই। তবে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। এজন্য সন্দেহজনক কিছু দেখলে-শুনলে সাথে সাথে আমাদেরকে জানালে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করব। এ ধরনের সমস্যা সমাধানে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)