শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক- ৩
রামগড়ে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক- ৩

খাগড়াছড়ি প্রতিনিধি :: ১৯ সেপ্টেম্বর : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত্রি উপজেলার পাতাছড়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের পর আনোয়ার হোসেন (৪৬), শামসুল হক (৩৭) ও আব্দুল খালেক (৪৩) নামে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা সেনাবাহিনীর মেজর মাহফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভোর রাত্রি বাগানে অভিযান চালিয়ে একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী তৈরি পিস্তল, ২টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে সন্দেহজনকভাবে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রামগড় থানার অফিসার ইনচাজ মাঈন উদ্দিন খান জানান, ঘটনাটি শুনেছি। তবে অস্ত্র-গুলি ও আটককৃতদের এখনো (দুপুর পর্যন্ত) থানায় হস্তান্তর করা হয়নি।
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার পাতাছড়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধারের পর আনোয়ার হোসেন (৪৬), শামসুল হক (৩৭) ও আব্দুল খালেক (৪৩) নামে বাগানের তিন শ্রমিককে আটক করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা সেনাবাহিনীর মেজর মাহফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ভোর রাতে ঐ বাগানে অভিযান চালিয়ে একটি ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী তৈরি পিস্তল, ২টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে সন্দেহজনকভাবে বাগানের ঐ তিন শ্রমিককে আটক করা হয়।
আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান জানান, ‘ঘটনাটি শুনেছি। তবে অস্ত্র-গুলি ও আটককৃতদের এখনো (দুপুর সাড়ে তিনটা) থানায় হস্তান্তর করা হয়নি।’
- See more at: http://tritiyadrishti.com/?p=4781#sthash.vTQVUNUQ.dpuf





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা