শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে চাকুরি দিচ্ছে টিটিআই : জেনারেল জাহাঙ্গীর
প্রথম পাতা » গাজিপুর » বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে চাকুরি দিচ্ছে টিটিআই : জেনারেল জাহাঙ্গীর
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দেশ-বিদেশে চাকুরি দিচ্ছে টিটিআই : জেনারেল জাহাঙ্গীর

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরে বিএমটিএফ লিমিটেড ক্যাম্পাসে অবস্থিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) কর্তৃপক্ষ সামরিক ও বেসামরিক নারী-পুরুষকে বিনা টিউশন ফি’তে প্রশিক্ষণ, ভাতা ও চাকুরির সংস্থান করে দিচ্ছে।

১৮ ডিসেম্বর রবিবার সকালে ১৫তম সেশনের কোর্স সম্পন্নকারীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ওইসব কথা বলেন।

এসময় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিটিটিআইয়ের অধ্যক্ষ লেঃ কর্ণেল মো.আছয়াদুর রহমান।

অধ্যক্ষ আছয়াদুর রহমান জানান, ২০০৯ সালের ১ জুন টিটিটিআই যাত্রা শুরুর পর থেকে এ যাবত বিভিন্ন ট্রেড কোর্সে প্রায় ৬হাজার নর-নারীকে বিনা টিউশন ফি’তে প্রশিক্ষণ ও মাসিক ৭০০টাকা করে বৃত্তি দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের দেশ-বিদেশে চাকুরীর সংস্থানও করে দেয়া হয়েছে।

অধ্যক্ষ আরো বলেন, বর্তমান সেশনে (১ জুলাই-৩১ ডিসেম্বর) ৮৮৮জন শিক্ষার্থী ৮টি বিভিন্ন ট্রেড কোর্স শেষ করেছেন। তাদের মধ্যে ২৬৩জন সামরিক, ২৭জন বিজিবি, ১০জন ভিডিপি এবং ৫৮৮জন বেসামরিক ছাত্র-ছাত্রী ছিল। এ সেশনে একজন মহিলাসহ ১৩১জন প্রশিক্ষণার্থী সেনাবাহিনীতে চাকুরির সুযোগ পেয়েছে। এছাড়া ৮৫জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি পেয়েছেন এবং আরো ২০০জনের চাকুরি প্রক্রিয়াধীণ রয়েছে।

আগামী সেশন থেকে এশিয়ান ব্যাংক (এডিপি)-এর আওতায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেমেন্ট প্রোগ্রামের মাধ্যমে চারটি সেশনে তিনমাস মেয়াদী ১২০০জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। যাদের প্রতিজনকে মাসে ৩হাজার ১২০টাকা করে বৃত্তি দেয়া হবে এবং সফল প্রশিক্ষণ শেষে সকলের চাকুরির ব্যবস্থা করা হবে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০জন কাতারে চাকুরি পেয়েছে। বর্তমানে কুয়েত, সৌদি ও মালয়েশিয়া জনশক্তি রপ্তানীর প্রক্রিয়া চলছে।





আর্কাইভ