শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি পৌর মেয়র এর বিরুদ্ধে ফটো সাংবাদিককে মারধর করার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি পৌর মেয়র এর বিরুদ্ধে ফটো সাংবাদিককে মারধর করার অভিযোগ
সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি পৌর মেয়র এর বিরুদ্ধে ফটো সাংবাদিককে মারধর করার অভিযোগ

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৩০মি.) দৈনিক প্রথম আলো’র খাগড়াছড়ি জেলার ফটো সাংবাদিক নীরব চৌধুরীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে।

অসুস্থাবস্থায় নীরব চৌধুরী খাগড়াছড়ি হাসপাতালের ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

নীরব চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ১৮ ডিসেম্বর রবিবার সকালে পৌর শহরের রাজ্যমনি পাড়া এলাকায় অবৈধ বালু মহলের চিত্র তুলতে যাওয়ার পথে তার গতি রোধ করে বালু উত্তোলনকারী কসাই দিদারের লোকজন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে এসে কসাই দিদার ও আরো কয়েকজন মিলে আমাকে জোর করে মোটর সাইকেলে তুলে পৌরসভায় নিয়ে আসে। সেখানে পৌর সচিবের কক্ষে আমাকে মারধর করেন পৌর মেয়র রফিকুল আলম। এসময় আমার ক্যামেরার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। কয়েক দফা আমাকে মারধর ও গালমন্দ করেন মেয়র রফিকুল আলম ও তার লোকজন। পরে চাঁদা চাওয়ার অভিযোগ স্বীকার করে মুছলেকা দিতে আমাকে জোর করা হয়। এতে অস্বীকৃতি জানালে আবারও মারধর করতে চান। পরে খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিকদের সমঝোতার মাধ্যমে আমাকে উদ্ধার করা হয়।
এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) সহ জেলায় কর্মরত সাংবাদিকরা।





আর্কাইভ