শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » জেলা পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবী
প্রথম পাতা » খুলনা বিভাগ » জেলা পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবী
মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা পরিষদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবী

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.)
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, প্রভাব বিস্তার, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, প্রতিপক্ষের ভোটারদের হুমকী ধমকি ও মারধরসহ নানা ধরণের অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম হারুন অর রশীদ।

তিনি ২০ ডিসেম্বর মঙ্গলবার সৃজনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভোটগ্রহনের স্বার্থে ৭২ ঘন্টা আগে ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবিসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস প্রতিনিয়ত আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সেই সাথে ভোটকেন্দ্র দখলের পরিল্পনা করছে। তারা আমার নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি, পোষ্টার ছিঁড়ে ফেলা, ও কর্মীদের মারপিট করছে।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩ টি সাধারণ ডায়েরী ও রিটানিং অফিসারের কাছে আচরণ বিধি লংঘনের ১২ টি অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের কোন কার্যকর প্রদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিপক্ষ প্রার্থী কন কান্তি দাস আচরণ বিধি লংঘন করে একের পর এক ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী সভা করছেন।

শত শত মাইক্রোবাস ও মটর সাইকেল শোভাযাত্রা করছেন। জোরপুর্বক ভোটকেন্দ্র দখলে নিয়ে চশমা প্রতিকে প্রকাশ্যে সিল মারার ঘোষণা দিচ্ছেন। লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী হারুন উল্লেখ করেন, গত ৮ ডিসেম্বর আব্দুল হাই এমপিকে সাথে নিয়ে শৈলকুপা উপজেলার ত্রিবেনী, কাঁচেরকোল, মনোহরপুর, ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বরদেরকে জনসভা করে বলেছেন ভোটের সীল গোপনে না দিয়ে আমাদের সামনে সীল মারতে হবে। তা না হলে আগামীতে বোঝাপড়া আছে।

১১ ডিসেম্বর মহেশপুর উপজেলার এস.বি.কে, ফতেপুর, পান্তাপাড়া,স্বরুপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ২৫টি মাইক্রোবাসযোগে শোডাউনসহ ৩০০ লোকের খাসি জবাই করে খাওয়ানো হয়েছে। সেখানে জন সমাবেশে করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জোরপূর্বক ভোট গ্রহনের ঘোষনা দেওয়া হয়েছে।

গত ১২ডিসেম্বর মহেশপুর উপজেলার আজমপুর, মান্দারবাড়িয়া, যাদবপুর, বাঁশবাড়ীয়া ইউনিয়নে ২৫টি মাইক্রোবাসযোগে শোডাউনসহ ৫০০ লোকের বিরিয়ানী দিয়ে দুপুরে আপ্যায়ন করা হয় ও জন সমাবেশে জোরপূর্বক ভোট কাটার ঘোষনা দেওয়া হয়। প্রতিটি সভায় ইউনিয়ন পরিষদের হলরুম ব্যবহার করা হচ্ছে। ১৪ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের সামনে আমার আনারস প্রতীকের পোষ্টার ছিঁড়ে দেওয়া হয় এবং কর্মীদের মারধর করে। একই দিন দুপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে পোষ্টার ঝুলানোর সময় আমার কর্মী নাজিরুল ইসলাম ও মিল্টনকে প্রচন্ড মারধর করে আহত করা হয়।

এ বিষয়ে সদর থানায় সাধারন ডায়েরীভুক্ত করার জন্য গেলেও আজো ডায়েরী অদ্যাবধি গৃহীত হয়নি। গত ১৫ ডিসেম্বর ০৪টি মোটরসাইকেল যোগে ০৮ জন সশস্ত্র সন্ত্রাসী সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল বাজারে আমার নির্বাচনী কর্মী মোঃ টিপু সুলতানকে মারধর করে। পরববর্তীতে তাকে খুন করার হুমকি দেওয়া হয়। গত ১৬ ডিসেম্বর আমার নির্বাচনী গনসংযোগের সময় হলিধানী বাজারে আমাকে ও আমার কর্মীদের হত্যার উদ্দেশ্যে ০১টি প্রাইভেট কার ও ০১টি মাইক্রোবাসে করে ১০/১২ জন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় সৃজনী বাংলাদেশ অফিস আক্রমন করে আমাকে না পেয়ে সাইনবোর্ড সহ আসবাবপত্র ভাংচুর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে গনসংযোগের সময় নারিকেলবাড়ীয়া বাজারে ঢোকার পথে আমার ভাই মিজানুর রহমান (তোতা) সহ আমার নির্বাচনী কর্মীদের সন্ত্রাসীরা ব্যাপক মারধর। একই দিন রাতে আ’লীগের প্রার্থী কনক কান্তি দাস ও তার লোকজন আমার ভাড়াকৃত মাইক্রোবাস শৈলকুপা উপজেলার ভাটই বাজারে থামিয়ে আমার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের উপর বোমা ফাটিয়ে ও ফাকা গুলি ছুঁড়ে হামলা চালায়।

তখন আমরা জীবন বাচাতে ভাটই বাজারস্থ সৃজনী বাংলাদেশ অফিসে আশ্রয় গ্রহন করি। ১৮ ডিসেম্বর মহেশপুর উপজেলা অডিটরিয়ামে মেম্বর ও চেয়ারম্যানদের নিয়ে সভায় সরাসরি কনক কান্তি দাস জোরপূর্বক সকল ভোটকেন্দ্র দখলে নিয়ে তার চশমা প্রতীকে জনসম্মুখে সীল মারার ঘোষনা দেন এবং ১৯ ডিসেম্বর থেকে আমার আনারস প্রতীকের কোন কর্মীকে কাজ করতে দেয়া হবে না বলে হুমকী দেন।

একই দিন আমার ছোট ভাই মিজানুর রহমান (তোতা) ব্যক্তিগত কাজে ঝিনাইদহ শহরের হামদহ মোটর সাইকেল গ্যারেজে গেলে কনক কান্তি দাসের লেঅকজন খুন জকমের হুমকী দেন। এ সব কারণে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েনের জোর দাবী জানান।

এ ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাস বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বা তার কোন কর্মী নির্বাচন আচরণ বিধি লংঘন করেন নি। প্রতিদ্বন্ধি প্রার্থী এম হারুন অর রশীদ যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই। কণক কান্তি দাস পাল্টা অভিযোগ করে বলেন, হারুন কালো টাকা ছিটিয়ে নিজেই নির্বাচনী আচরণ বিধি লংঘন করছেন। তার প্রমান টাকাসহ একজন মেম্বর ধরা পড়া। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিয়ে গনতন্ত্রকে সমুন্নত রাখবেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ