বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তালতলীতে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
তালতলীতে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
বরগুনা প্রতিনি
ধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেনের সমর্থনে তালতলীতে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার ২১ ডিসেম্বর দুপুরে তালতলী উপজেলা পরিষদের সামনে তার প্রতীক ঘোড়া মার্কায় ভোট চেয়ে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বরদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলওয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম দেলওয়ার হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ কাদের মিয়া, বরগুনা জেলা যুবলীগ সভাপতি এ্যাডঃ কামরুল হাসান মহারাজ, জেলা আয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মো. রাইসুল আলম রিপন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংসদ পুত্র এ্যাডঃ শুনাম দেবনাথ, এ্যাডঃ শাহ মো. ওলিউল্লাহ অলি, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নসা, মো. দুলাল ফরাজী, আলমগীর মিঞা আলম মুন্সি, গোলাম আহাদ সোহাগ ও ইউপি সদস্যা রেবা আক্তার প্রমূখ।
মতবিনিময় সভায় মো. দেলওয়ার হোসেন তার প্রতীক. (ঘোড়া) মার্কায় ২৮ ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।





যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী