শুক্রবার ● ২৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: মিরাজ সভাপতি সম্পাদক কাদের
বরগুনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: মিরাজ সভাপতি সম্পাদক কাদের
বরগুনা প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ৩৮তম বার্ষিক সম্মেলন, সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। দু’দিন ব্যাপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান মালার শেষ দিনে শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন দৈনিক সৈকত সংবাদের নির্বাহী সম্পাদক মোঃ জাকির হোসেন মিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলা এবং দৈনিক জনকণ্ঠের বরগুনা প্রতিনিধি অ্যাড. গোলাম মোস্তফা কাদের। এর আগে বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাব সভাপতি চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের বরগুনা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে প্রেসক্লাব সংলগ্ন হোটেল বে-অব-বেঙ্গল মিলনায়তনে বার্ষিক সম্মেলন ও জেলা সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ড. মহা: বশিরুল আলম এবং জেলা পুলিশ সুপার বিজয় বসাক। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা এবং পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মফস্বল সাংবাদিকতার নানাবিধ ঝুঁকিসহ, সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন, দাবি-দাওয়ার বিষয় তুলে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। উল্লেখ্য থাকে যে, বরগুনা প্রেসক্লাবের ২০১৫ সালের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে সাংবাদিক জাফর হোসেন হাওলাদার, সহ-সভাপতি সোহেল হাফিজ, যুগ্ম- সাধারণ সম্পাদক স্বপন দাস এবং অর্থ সম্পাদক পদে আবু জাফর মোঃ সালেহ নির্বাচিত হন।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু