শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি.) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম ওমর আলী (৬২)। তিনি নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।
২৪ ডিসেম্বর শনিবার সকালে তার মৃত্যু হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওমর আলী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র জেল সুপার মিজানুর রহমান আরো জানান, ১৯৯৮ সালে আড়াই হাজার থানায় দায়ের করা একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। এ বছরের জুনে তাকে নারায়নগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক ডাঃ প্রণয় ভূষন দাস জানান, ওমর আলীকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা