শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় ২০ শ্রমিক অসুস্থ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় ২০ শ্রমিক অসুস্থ
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পোশাক কারখানায় ২০ শ্রমিক অসুস্থ

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) গাজীপুরের একটি পোশাক কারখানায় হঠাৎ করে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

২৪ ডিসেম্বর শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার মনিপুর এলাকার ইউটা পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।

কারখানার সুয়িং অপারেটর রেশমা আক্তার ও বিউটি আক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দেন। এক পর্যায়ে তাদের এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর একে এক অনেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন। অসুস্থরা পেট ব্যথা, বমি ভাব অনুভব করেন। পরে অন্যান্য শ্রমিকরা ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

তারা আরো জানান, একইভাবে গত বৃহস্পতিবারও নয়জন শ্রমিক অসুস্থ হয়েছিলেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অসুস্থ ইতি (২০), রাশেদা (২৫), আসমা (২০), জেসমিন (২০), তানিয়া (২২), সাগরিকা (২১), আফিফা খাতুন (২৪), আল্পনা (২৫), রোকসানা (৩২), সালমা (২৫), কল্পনা (২৮), নাদিরাসহ (৩২) অন্তত ২০জন শ্রমিককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে তারা ‘মাস সাইকোজেনিকস ইলনেস’ এ ভুগছেন।

শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর পরিচালক এসপি মোঃ শোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, সকালে হঠাৎ করে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে জ্বিনে ধরেছে এমন খবর কারখানার ভেতরে অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে।

এ দিকে কারখানার অপর এক নারী শ্রমিকের পিরিয়ডের সমস্যায় ব্যথা শুরু হলে শ্রমিকদের মাঝে জ্বিনভীতি দেখা দেয়। এতে একে একে ১০-১১জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কারখানাটি শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।





আর্কাইভ