শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » নদীগুলো ভরাট হচ্ছে খননের অভাবে
প্রথম পাতা » খুলনা বিভাগ » নদীগুলো ভরাট হচ্ছে খননের অভাবে
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদীগুলো ভরাট হচ্ছে খননের অভাবে

---ঝিনাইদহ প্রতিনিধি ::(২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) ঝিনাইদহে খননের অভাবে অধিকাংশ নদী পরিণত হয়েছে মরা খালে। ফলে নদী তীরে জেগে ওঠা চরে হচ্ছে চাষাবাদ। অন্যদিকে নদী দখল উৎসবে মেতে উঠেছেন নদী তীরের বসবাসকারী প্রভাবশালীরা। নদী দখল মুক্ত করতে কিংবা খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দেখা মেলেনা জেলা প্রশাসন বা পানি উন্নয় বোর্ডের কোন পদক্ষেপ।

এমনকি বিশেষজ্ঞদের মতে ঝিনাইদহের নবগঙ্গা নদীতে পাওয়া যেত পর্যাপ্ত ঝিনুক। সেই সুত্র ধরেই জেলার নামকরন প্রথমে ঝিনুকদহ পরবর্তিতে ঝিনাইদহ। নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতি সহ ঝিনাইদহ জেলার উপর দিয়ে ১২ টি নদী প্রবাহিত। এসব নদী গুলো ছিল প্রচন্ড প্রমত্তা। নদীতে পাওয়া যেত পর্যাপ্ত মিঠা পানির মাছ, চলাচল করতো বড় বড় নৌকা, পাড়ে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, নদী পানি দিয়ে করা হত চাষাবাদ।

কিন্তু এ চিত্র এখন একেবাই উল্টো। কুমার নদের শৈলকুপা অংশের জিন্না আলম ডিগ্রী কলেজ এলাকা, বারই পাড়া এলাকা, কবিরপুর, বিজুলিয়া, ফাদিলপুর অংশ সহ বিভিন্ন স্থানে জেগে উঠেছে বড় বড় চর। শুধু কুমার নদ নয়, জেলার সব নদী গুলোরই একই অবস্থা। এসব জেগে ওঠা চরে চলছে সরষে, কলাই, মশুড়ী, পেয়াজ সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। খননের অভাবে জেগে ওঠা চরে চরানো হচ্ছে গবাদি পশু। নদীতে কমেছে মিঠা পানির মাছ।

অন্যদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী দখল। মানুষ দেদারছে মেতে উঠেছে নদী দখল উৎসবে। নবগঙ্গা নদীর ধোপাঘাটা ব্রীজ, হাটগোপালপুর বাজার, চাকলাপাড়া, মডার্ন এলাকা, কুমার নদের জিন্না আলম ডিগ্রী কলেজ এলাকা, কবিরপুর, শৈলকুপা নতুন ব্রীজ, চিত্রা নদীর নিমতলা এলাকা, পুরাতন বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে তীর দখল করে নির্মান করা হচ্ছে ঘর-বাড়ি, দোকান পানকাট, ব্যবসা প্রতিষ্ঠান।

নদী থেকে ড্রেজার দিয়ে বালি তোলা হচ্ছে। নদী তীর থেকে যে যার মত করে কেটে নিচ্ছে মাটি। ড্রেনের ময়লা পানি গিয়ে মিশছে নদীতে এসব কারনে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, মাছ সহ জলজ প্রানী তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশ।

জেগে ওঠা চরে চাষাবাদ নিয়ে কথা হয় শৈলকুপার কবিরপুর এলাকার চাষী সাত্তার মন্ডলের সাথে যিনি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। তিনি জানান, প্রায় ২৫ বছরের মত নদী তীরে চর জেগে উঠেছে। সেই থেকেই তিনি এই চরে ফসল চাষ করছেন। ফলনও হচ্ছে ভাল। শুধু বর্ষার সময় অল্প কিছুদিন পানি থাকে।

অন্যান্য সময় পানি থাকে না এমনকি শুকনা মৌসুমে নদী একেবারেই শুকিয়ে যায়।শৈলকুপার বিজুলিয়া গ্রামের আনন্দ কুমার বিশ্বাস জানান, প্রায় ৪০ বছরের বেশী সময় ধরে কুমার নদে জাল ফেলে ও বরশি দিয়ে মাছ শিকার করেন। আগে যেখানে প্রতিদিন ৪ থেকে ৫ কেজি মাছ পাওয়া যেত এখন তা কমে দায়িছে ১ কেজিতে।

আবার কখনও তাও পাওয়া যায়না। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের প্রানী বিদ্যা বিভাগের প্রভাষক রহমত আলী জানান, বাংলাদেশের আনাচে কানাচে জালের মত নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ জন্য বাংলাদেশকে বলা হয় নদী মার্তৃক দেশ। কিন্তু আজ সেটি স্বপ্নে পরিণত হয়েছে। প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্ট কারনে নদী গুলো আজ বিলুপ্ত হতে চলেছে। এতে করে এক সময় প্রচুর পানির সংকট সৃষ্টি হবে।

এছাড়া নদীতে বিভিন্ন জলজ প্রানী বসবাস করে যারা পরিবেশের সাথে ওৎপ্রতো ভাবে জড়িত। নদী ভরাট হয়ে যাওয়া ও নানা ভাবে দখল হয়ে যাওয়ার কারনে দিন দিন কমে যাচ্ছে এসব প্রানী। এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় পরিবেশ চরম হুমকির মুখে পড়বে।

তাই বিশেষজ্ঞ ও সর্বস্তরের মানুষের দাবি নদীগুলো যেন অতি দ্রুত খনন ও দখল মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবহজমানতা ফিরিয়ে আনা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, নদী খনন করার মত পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই। যদি অর্থ বরাদ্দ আসে তাহলে নদী খনন করা হবে। তবে নদী দখল মুক্ত করার দায়িত্ব আমাদের নয়, এটির দায়িত্ব জেলা প্রশাসনের।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, নদী দখল মুক্ত করা শুধু মাত্র জেলা প্রশাসনের প্রচেষ্টাই হবে না। এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার দরকার, দরকার মানুষকে সচেতনতা। তবে জেলা প্রশাসনের উদ্দোগে উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। এ উদ্দোগ অব্যাহত থাকবে। সরকারের কঠোর নির্দেশনা যে নদী দখলকারী যে হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আমরা সেই নির্দেশনা ভিত্তিক এগোচ্ছি।

জেলা প্রশাসক আরো জানান, নদী খননের বিষয়েও প্রধানমন্ত্রী বদ্ধ পরিকর। আমাদের কাছে চিঠিও এসেছে এ ব্যাপারে। যে, নদীগুলো খনন করে তার স্বাভাবিক নাব্যতায় ফিরিয়ে আনতে হবে।

এ ব্যাপারে আমি সকলকে সাথে নিয়ে চেষ্টা চালাচ্ছি যাতে নদী গুলো খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)