মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় রিমপা খাতুন (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাওট বাজার এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত রিমপা খাতুন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ও বাওট গ্রামের মিনারুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, রিমপা খাতুন রাস্তার পার হওয়ার সময় কুষ্টিয়া গামী একটি সবজী বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। এঘটনায় বিক্ষুদ্ধ এলাকা বাসি ট্রাক ভাংচুর করে। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে ঘাতক ট্রাক ড্রাইভার ও তার সহকারী কে আটক করা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার হাত থেকে বাঁচাতে তাদের একটি গোপন কক্ষে রাখা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ