শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় আলমের চালের আড়ৎ‘এ নকল মিনিকেট চালের জমজমাট ব্যবসা
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় আলমের চালের আড়ৎ‘এ নকল মিনিকেট চালের জমজমাট ব্যবসা
শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় আলমের চালের আড়ৎ‘এ নকল মিনিকেট চালের জমজমাট ব্যবসা

---অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার আইন উপেক্ষা করে নকল মিনিকেট চালের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন চাল ব্যবসায়ী আলম ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের বিলিকৃত রেশনের চাল স্থানীয় পর্যায়ে সংগ্রহ পুর্বক বিভিন্ন নামিদামী কোম্পানীর নকল মিনিকেট চালের বস্তায় প্যাকেজিং করে অবৈধ ভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দিনের পর দিন। প্যাকেজিংকৃত নকল বস্তাগুলোর মধ্যে প্রোপ্রাইটর মেসার্স সজল মিয়ার‘জোড়া হরিণ মার্কা,আ: রহিম মুন্সির রুপ চাঁদা মার্কা ও যমুনা ব্রাদার্স‘এর লাঙ্গল মার্কা বস্তা উল্লেখযোগ্য।৬ জানুয়ারী শুক্রবার জুমার নামায চলাকালিন সময় চাল ব্যবসায়ী মো: আবু মিয়ার নিজস্ব গুদামে অবৈধভাবে নিম্নমানের খোলা চাল বাজারের জনপ্রিয় বিভিন্ন ব্রান্ডের বস্তায় প্যাকেজিং করতে দেখা যায়। প্যাকেজিং কালে স্থানীয় জনগনের প্রতিরোধের মুখে দ্রুত প্যাকেজিং বন্ধ করে কিছু সময়ের জন্যে গা ঢাকা দেন।

একটু পর বাজার পরিচালনা আহবায়ক কমিটির পক্ষে সোহাগ মজুমদার নামের জনৈক ব্যবসায়ী এসে সংবাদ কর্মীদের উদ্দেশ্য বলেন,এটা কোন অপরাধ নয়,এবং নকল নামিদামী কোম্পানীর বস্তায় প্যাকেজিং করে খোলা চাল বিক্রয় কোন অপরাধ নয় বলেও দাবী করেন তিনি।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের সাথে আলাপকালে জানা যায়,সরকারী বৈধ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোন পণ্যের প্যাকেটজাত করণ,পরিবর্তন,পরিবর্ধন করা ভোক্তা অধিকার আইনানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ভোক্তা অধিকার আইনে কারাদন্ড,অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জনৈক ভোক্তা বলেন,অবৈধ প্যাকেজিং‘এর মাধ্যমে আলমের মতো ব্যবসায়ীরা সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার সাথে প্রতারণা করছে। না জেনে ক্রেতা সাধারণ চালের মান বিবেচনায় প্যাকেজিংকৃত বস্তার নামকে প্রাধান্য দিয়ে প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন এই ব্যবসায়ীর কাছে। তিনি জনস্বার্থে অবৈধভাবে বস্তাবন্দি করে চাল বাজারজাত কারীদের উপযুক্ত বিচারের আওতায় এনে ভোক্তা অধিকার আইন বাস্তয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা বলেন,লাইসেন্স ছাড়া কোন খাদ্যদ্রব্য প্যাকেজিং করা আইনত দন্ডনীয় অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার জন্যে ২০০৯ সনে প্রণীত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২৬নং ধারায় ,কোন ব্যক্তি কোন পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

এই বিষয়ে নকল মিনিকেট চালের প্যাকেজিং এর ব্যবসায়ী আলম বলেন,আমি রব ডিলারের কাছ থেকে খোলা চাল কিনেছি । কিন্তু বস্তাগুলো পুরাতন ও ছিঁড়া হওয়ার কারনে নতুন বস্তাজাত করছি। এ সময় তিনি বিভিন্ন কোম্পানীর বস্তা ব্যবহারের বিষয়ে কোন সদোত্তর দিতে না পারেননি,বরং বাজারের অন্যান্য চাল বাবসায়ীরা তার ন্যায় পুরাতন বস্তাগুলোতে অনুরুপ নকল চাল বস্তাবন্দি করেন বলেও জানান।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট বিএম মশিউর রহমান বলেন,বিএসটিআই‘এর অনুমোদন ছাড়া যে কোন প্যাকেজিং করা অপরাধ। যদি কোন ব্যবসায়ী বাজারে অবৈধভাবে প্যাকেজিং করে থাকে এবং তা যদি সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রমাণ সাপেক্ষে দোষী ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা যেতে পারে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)