শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের জের ধরে আজিজুল হক (৪০) নামের এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে নিজ দলের প্রতিপক্ষরা। উপজেলার পান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত আজিজুল শৈলকুপার কাচেরকোল গ্রামের মৃত ফিরোজ উদ্দিনের ছেলে।

আহত আজিজুলের ছোট ভাই রতন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৭ জানুয়ারি শনিবার বিকালে শৈলকুপার পান্টি বাজার থেকে কচুয়ার নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুল হক। পথিমধ্যে সাবেক চেয়ারম্যান টুটুলের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মামুন চেয়ারম্যান এবং তার সহযোগী স্বপন, ইয়াছিন কাজীসহ কয়েকজন ক্যাডার আজিজুল হকের বাম হাত কুপিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ইউপি নির্বাচনের সময় দ্বন্দের জেরেই চেয়ারম্যান এর এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ারদার মামুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আজিজুলের উপর হামলার ঘটনায় আমি বা আমার কোন সমর্থক জড়িত না। আজিজুলের উপর হামলা করেছে কাচেরকোল গ্রামের স্বপন নামের এক ব্যক্তি। তারা দু-জনই আওয়ামীলীগ কর্মী। ইউপি নির্বাচনের সময় তাদের ভিতর ঝামেলা তৈরি হয়েছিল এরই জেরে এ ঘটনা ঘটেছে। তিনি আরো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনার পর আজিজুলের ভাই এবং তার লোকজন স্বপন সহ কয়েকজনের বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাট করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি, তবে স্থানীয়রা জানিয়েছে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মুখ ঢাকা ছিল। ওসি আরো জানান, ঘটনার পর উভয়পক্ষের লোকজন বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে গত ইউপি নির্বাচনের আগে আজিজুল হক সহ কয়েকজন চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ারদার মামুনের উপর হামলা করে তাকে পিটিয়ে আহত করেছিল। এরই জের ধরে মামুন চেয়ারম্যান ও তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাল্গুনী রানী সাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আহত আজিজুলের বাম হাতে গুরুতর আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালের স্থান্তার করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)