শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের বেহাল দশা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের বেহাল দশা
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের বেহাল দশা

---মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের বেহাল দশা দেখে ছেলে-বুড়ো সকলেই যেন একসঙ্গে বলতে চায় “মনোওয় ই রাস্তার কোনো মাই-বাপ নাই এর লাগিই অতবাদ অবস্থা”। উপজেলার লামাকাজির বাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার সঙ্গে সদ্য লন্ডন থেকে দেশে ফেরা প্রবাসী মহিলা মিনারা বেগম (৪০) বললেন “মাই গো ই কিতা অত বড় বড় গাত, ইকটা কিতা রাস্তানি না আর কোনতা। মনোওয় ই রাস্তার কোনো মাই-বাপ নাই। দেখতে ডর করে। ইলা অবস্থা হইলে দেশ না আওয়াউতো ভালা”। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি অধিবাসীদের যাতাযাতের এই ব্যস্ততম সড়কের অবস্থা দেখলে যে কেউ ভয় পায়। জীবনের ঝুঁকি নিয়ে চলছেন উপজেলার মানুষ এর পাশিপাশি ঝুঁকির মধ্যেই চলছে যানবাহন। বিশ্বনাথ-রামপাশা-লামাকাজি সড়কের এমন করুন দশা থাকলেও এটি মেরামত কিংবা দেখার যেন কেউ নেই। সড়কটি ভাঙতে ভাঙতে বড় বড় গর্ত হয়েছে। সড়কের এত বড় বড় গর্ত ও খানা খন্দের কারনে সড়কটিতে যানবাহন চলাচল করছে জীবনের ঝুকিনিয়ে। উপজেলাবাসীর জনগুরুত্বপূর্ণ সড়কটি নিয়ে মহাসমস্যায় থাকার পরও কর্তৃপক্ষ দিনের পর দিন সড়কের এমন করুন দশা দেখেও না দেখার বান করে বসে আছেন। তবে এত খারাপ সড়ক হওয়ার পরও থেমে নেই এখনকার বাস, ট্রাক, টেক্সী, অটোরিকশা,টেম্পু, লাইটেস, কার,জীপসহ সকল গাড়ীর চালকদের জীবনের চাকা। তারা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে বের হচ্ছেন গাড়ী নিয়ে। সড়কের অবস্থা খারাপ হওয়ার কারনে গাড়ী সড়ক দিয়ে চলাচলের ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ী গুলোর যন্ত্রপাতি।

এছাড়া এ সড়ক দিয়ে রোগী নিয়ে চলাচল করতে জনসাধারনকে পোহাতে হচ্ছে নানান দূর্ভোগ। করতে হচ্ছে অনেক হিসেব-নিকাশ। সড়কের এই করুনদশা রোগীদের শারীরিক অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। রোগী ছাড়াও সুস্থ শরীরের মানুষ জন্যও এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করলে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে আটটি প্রাথমিক বিদ্যালয়, দু’টি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি কলেজ, দু’টি মাদরাসা, অসংখ্য মসজিদ, মৎস্য ও কৃষি খামার রয়েছে।

উপজেলার চারটি ইউনিয়নের পাশাপাশি ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মানুষও ওই সড়কে যাতায়াত করেন। ছাতকস্থ দু’টি বৃহত্তম সিমেন্ট কোম্পানীর ভারী যানবাহনও চলাচল করে ওই সড়ক দিয়ে। তারপরও জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার হচ্ছে না। শিগগিরই সড়কগুলোর সংস্কার কাজ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী’ সড়কটি যথাসময়ে সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ২০১৫ সালে বিশ্বনাথ থেকে ৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ করা হলেও এখনো রয়ে গেছে এই সড়কের অবশিষ্ট অংশ সংস্কার কাজের বাকি। গত বছর রশিদপুর থেকে সড়কটির প্রথম ছয় কিলোমিটার অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়, তবে অধিক ক্ষতিগ্রস্থ অংশে কোনো সংস্কার কাজ করা হয়নি। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে সড়কের অবশিষ্ট অংশ (রামপাশা থেকে লামাকাজী পর্যন্ত) ৯ কিলোমিটার সংস্কার কাজের জন্য ৭ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, সড়কের অবশিষ্ট অংশে (৯ কিলোমিটার) সংস্কার কাজের জন্য প্রায় ৭ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। ইতিমধ্যে টেন্ডার রিসিভ হয়েছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পর খুব শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ