সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে উন্নয়ন মেলা শুরু
ঝিনাইদহে উন্নয়ন মেলা শুরু
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র” এ শ্লোগানকে সামনে রেখেন ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে ৯ জানুয়ারি সোমবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মোহাম্মদ আকরামুল হক ও পরিবার-পরিকল্পনার উপ-পরিচালক ডা. জাহিদুল ইসলাম।

সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে বুধবার। এবারের মেলায় সরকারী ও বেসরকারী সংস্থা মিলিয়ে ৬৬ টি স্টল স্থান পেয়েছে। ৩ দিন ব্যাপী এ মেলায় ২য় দিন ও ৩য় দিনে মেলায় উপস্থিত থাকবেন ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. শাহ্ কামাল। সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ইসমাইল হোসেন ও উপ-সচিব মনিরুল ইসলাম।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা