সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহ সদর থানার সাসপেন্ড এস আই মঞ্জুরের প্রকাশ্য ঘুষ বানিজ্য
ঝিনাইদহ সদর থানার সাসপেন্ড এস আই মঞ্জুরের প্রকাশ্য ঘুষ বানিজ্য
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) ঝিনাইদহে পুলিশের ঘুষ বানিজ্যের অত্যাচারে আতঙ্কে জেলার জনসাধারন। ঝিনাইদহের এই প্রকাশ্য ঘুষ বানিজ্য দেখার কি কেউ নেই ? ঝিনাইদহ সদর থানার সাসপেন্ড এস আই মঞ্জুরের প্রকাশ্য ঘুষ বানিজ্য থামছেই না। দিনের পর দিন তার দাপটে ও অত্যাচারে জেলাবাসীর জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
জানা গেছে, ৮ জানুয়ারি রবিবার বিকালে ঝিনাইদহ সদর থানার উপশহর পাড়ার বাসিন্দা ভটভটি চালক টুটুলের ছেলে বিপুল (১৬) ও মৃত আব্দুর রহমানের (চায়ের দোকাদার) ছেলে সাগর কে মটর সাইকেল চুরির সন্দেহে গ্রেফতার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে।
পরবর্তিতে এস আই মঞ্জুর ঝিনাইদহ উপশহর পাড়ার সরকার দলীয় নেতা ও সমন্বয়কারী জৈনিক রনীর সাথে যোগাযোগ করতে বলে। অসহায় সাগরের বড় ভাই সাইফুল ও বিপুলের পিতা টুটুল দ্রুত থেকেও দ্রুত রনীর সাথে কথা বললে রনী তাদেরকে ছাড়তে হলে অনেক টাকা লাগবে বলে জানিয়ে দেয়।
এদিকে সাগরের পরিবার ও বিপুলের পরিবার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঝিনাইদহ সদর থানার এস আই মঞ্জুর তাদের কাছে বলেন, দুজনের ছেড়ে দেয়া হবে। তবে টাকা লাগবে এখ লাখ বলে সাফ জানিয়ে দেয়। তারা আরো বলেন, অবশেষে দেন দরবার শেষে ৩৬ হাজার টাকা ঘুষ নিয়ে সন্দেহ ভাজন আসামী দুজন সাগর ও বিপুলকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের মুঠোফোন বন্ধের কারনে কথাবলা সম্ভব হয়নি। এ ঘটনায় এস আই মঞ্জুর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি সাসপেন্ড হয়নি শুধু নিস্ক্রিয় ছিলাম। ৭ জানুয়ারি শনিবার থেকে পুনরায় সক্রিয় হয়েছি। উপশহর পাড়া থেকে ৯ জানুয়ারি সোমবার সন্দেহ মুলক মটরসাইকেল চুরি চক্রের দুজনকে আটক করেছি ঠিকই তবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছি। ঘুষ বানিজ্যের সাথে আমি সম্প্রিক্ত নই।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা