বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি :: (৫মাঘ ১৫২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মি.) বাগেরহাটে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগবাগেরহাটে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। ওই পরিবার পরিকল্পনা অফিসে চলছে প্রকাশ্য ঘুষ বানিজ্য এমন অভিযোগ দিয়েছে মাঠ কর্মীরা। জেলা অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তার এপিএস ও সহযোগী কতিপয় কর্মচারী’র প্রকাশ্য অনৈতিক অর্থ বানিজ্যের বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য বরাবরে লিখিত অভিযোগে বলা হয়, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিগত দুই বছর ধরে নানা অজুহাত তুলে প্রকাশ্য উৎকোচ গ্রহণ করছেন। তার এই অনিয়ম, অধিনস্থদের নিপীড়ন ও স্বেচ্ছাচারিতায় ওই বিভাগের বাগেরহাট ও কচুয়া উপজেলার মাঠকর্মী সমিতি প্রতিবাদ করছে।
বাগেরহাট সমিতি’র জেলা কমিটি’র সহ-সভাপতি জাকিরুন্নেছা সুমি ও মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা খানম বলেন, আমাদের বদলী জনিত কারনে আমাদের জন প্রতি ৩০ হাজার টাকা, কেউ পেনশনে গেলে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন ডিডি সাহেব। এরপর অফিসিয়াল অনেক ফাইল আটকে রেখেও ৫/১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করা হয়। ডিডি সাহেব মাঠ পরির্দশনে গিয়েও নির্ধারিত অংকে ঘুষ আদায় করে থাকেন।
অভিযোগকারীরা বলেন, ‘গত ১২ জানুয়ারী মাঠকর্মীদের সমিতি’র নেতৃবৃন্দ সরাসরি জেলা কার্যালয়ে উপ-পরিচালক এর সাথে দেখা করে প্রতিকার চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন উৎকোচ না দিলে কোন কাজ হবে না। কারন উপর মহলে ম্যানেজ করে চাকুরী করতে হয়’।
এ বিষয়ে উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল ইসলাম তার বিরুদ্বে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,‘কর্তব্য কাজ ফাঁকি দিয়ে বিশেষ সুবিধা নিতে না পারায় একটি চক্র আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা