বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় ছাত্রী ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
লামায় ছাত্রী ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
মো. মনছুর আলী, লামা প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) বান্দরবানের আলীকদম উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষকের শাস্তির দাবিতে লামায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র ও যুব সমাজ। ১৮ জানুয়ারি বুধবার দুপুরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে অর্ধশতাধিক আদিবাসী ছাত্র-ছাত্রীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- উথইংগ্যা মার্মা, ক্য ক্য মার্মা, মংচিং মার্মা, থোয়াই মং মার্মা, বাবু মং মার্মা। মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান। বিক্ষোভ মিছিলের আগে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে তারা।
উল্লেখ্য, সম্প্রতি আলীকদম আবাসিক স্কুলের এক ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণএবং ভিডিও ধারণ করে মো. মিজানুর রহমান ও সাইফুল ইসলাম নামের দুই যুবক। ঘটনা জানাজানি হলে আলীকদম থানা পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩