সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া ও ব্যানারে আগুন
ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া ও ব্যানারে আগুন
সিলেট প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ৩০জানুয়ারি সোমবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বের করা মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদলের মিছিলে ব্যবহৃত ব্যানারও পুড়িয়ে দেয় ছাত্রলীগ।
এম সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা সিএইচটি মিডিয়াকে জানান, তাকে আহ্বায়ক করে সম্প্রতি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে স্বাগত জানিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে একটি মিছিল বের করার চেষ্টা চালায়।
মিছিলটি প্রথমে সিলেট সরকারি কলেজ ঘুরে আসে। সরকারি কলেজে মিছিল শেষে সংলগ্ন এমসি কলেজে আসার পথে সিলেট-তামাবিল সড়কে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ নেতা-কর্মীদের মারধর করে ব্যানার নিয়ে যায়।
এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রলীগও যোগ দেয়। তারা পুলিশের কাছ থেকে ব্যানার নিয়ে তাকে আগুন লাগিয়ে দেয়।
শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে বলেন, ক্যাম্পাসে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় ব্যানার পুড়ানোর ঘটনা ঘটে বলেও স্বীকার করেন ওসি।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা