সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা সিলেট মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকা সিলেট মহা সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নবীগঞ্জ প্রতিনিধি :: ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জে মহা সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের হযরত শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের নিকট থেকে অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। জানা যায় ৬ ফেব্রুয়ারি সোমাবার ভোর সকাল সাড়ে ৬ টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের নিকট থেকে থেকে মরদেহটি উদ্ধার করে এসময় লাশের পাশে পরে থাকা রক্তমাখা একটি টি শার্ট, ও উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটি একটি সড়ক দূর্ঘটনা এবং টি- শার্ট থেকে মৃতহেদটি একজন পুরুষের বলে ধারণা করছে পুলিশ। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চির করে হাইওয়ে পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করি প্রাথমিক ভাবে এটা সড়ক দূর্ঘটনা বলে ধারণা করছি ময়না তদন্তের পর পূর্ণাজ্ঞভাবে সব কিছু বলা যাবে । সংবাদটি লেখা পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ