বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ১০ বছরের শিশু ধর্ষণের শিকার
১০ বছরের শিশু ধর্ষণের শিকার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২২মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলাইত গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জানান, তাদের পাশের বাড়িত তার এক ফুফাতো বোন থাকেন। সোমবার শিশুটিকে ওই ফুফাতো বোনের কাছে রেখে স্ত্রীকে নিয়ে তিনি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাতে শিশুটি ঘুমাতে গেলে ফুফাতো বোনের স্বামী সুরুজ মিয়া (৪৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য সে ওই শিশুকে ভয়ভীতি দেখায়।
কিন্তু সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়িতে এসে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত পৌনে ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, শিশুটিকে ২১২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা