বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল-কুয়াকাটা সড়কে আনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
বরিশাল-কুয়াকাটা সড়কে আনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
বরগুনা প্রতিনিধি :: (৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) বরিশাল-বরগুনা,পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে আনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।এতে বিপাকে পড়েছেন পর্যটকসহ সাধারণ মানুষ।
এ রুটে অবৈধ মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধ করাসহ আটক বাস মালিক, শ্রমিকদের মুক্তির দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
এর আগে গত সোমবার প্রশাসনকে দুই দিনের সময় বেধে দিয়ে আল্টিমেটাম দিয়েছিল বরিশাল-বরগুনা-পটুয়াখালী মালিক শ্রমিক সমন্নয় পরিষদ। ইতিমধ্যে কর্মসূচি সফল করতে বরিশাল-পটুয়াখালী-বরগুনা জেলায় দেয়ালে পোস্টার লাগানো হয়েছে।
এ ব্যাপারে বরিশাল-বরগুনা-পটুয়াখালী মালিক শ্রমিক সমন্নয় পরিষদ আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন মৃধা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-বরগুনা ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী চৌ-রাস্তা নামক স্টপেজে মাহেন্দ্র শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন বাস মালিক ও শ্রমিক আহত হন।
এ ঘটনায় পুলিশ ১৭ জন শ্রমিককে আটক করে বলে দাবি করে বাস সমিতি। পরে ১৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্নয় পরিষদের পক্ষে লিখিত বক্তব্যে বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি নজরুল ইসলাম খোকন এ ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা।





ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা