রবিবার ● ১৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় ৬.৫৯মি.) বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ১৯ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা লামাকাজী ইউনিয়নের উদয়পুর ও ভসিরপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
আহতরা হলেন- আলা উদ্দিন (৪৫), সুহেল মিয়া (৩০), রুহেল মিয়া (৩০), আব্দুল জলিল (৫৫), কৈতর মিয়া (২৫), ফিরোজ আলী (৩৫), সুন্দর আলী (৩০), গেদা মিয়া (২৫), গেদাবুল আলী (৪৫), কালা মিয়া (৪০), আব্দুল মতিন (২৫)। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, শিরনী বিতরন নিয়ে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩