শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শ্রমিক শাহান হত্যার প্রধান আসামি মামুন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » শ্রমিক শাহান হত্যার প্রধান আসামি মামুন গ্রেফতার
শুক্রবার ● ১৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিক শাহান হত্যার প্রধান আসামি মামুন গ্রেফতার

---ময়মনসিংহ অফিস :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) ময়মনসিংহে শম্ভুগঞ্জ জুট মিলের শ্রমিক শাহান হত্যামামলার প্রধান আসামি মামুনকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মামুন ময়মনসিংহের চর কালিবাড়ি এলাকার আরশেদ আলীর ছেলে।

১৯ মে শুক্রবার ভোররাতে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকার শারমিন গার্মেন্টস থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে র‌্যাবের একটি দল ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকার শারমিন গার্মেন্টসে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত গত ৪ মে শম্ভুগঞ্জ জুটমিলের শ্রমিক শেখ শাহানের সাথে সুতার ববিন নিয়ে সহকর্মী মামুন ও মানিকের ঝগড়া হলে এর জেরে রাত ১১টার দিকে শেখ শাহান ঘর থেকে বের হয়ে নিজ কোয়ার্টারের সামনে এলে ওৎ পেতে থাকা মামুন ও মানিক মিয়াসহ ৪/৫জন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে জড়িত মানিক মিয়া, সুমন ও আনোয়ার হোসেন নামে তিনকে আটক করলেও কিন্তু প্রধান আসামি মামুন পালিয়ে যায়।

ঘটনার পরদিন শাহানের পিতা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শেখ শাহান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের আদম আলীর ছেলে।





আর্কাইভ