শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রচন্ড তাপদাহে পুড়ছে রাঙামাটি শহরের জনজীবন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রচন্ড তাপদাহে পুড়ছে রাঙামাটি শহরের জনজীবন
মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রচন্ড তাপদাহে পুড়ছে রাঙামাটি শহরের জনজীবন

---ষ্টাফ রিপোর্টার :: (৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) রাঙামাটি পার্বত্য জেলা জুড়ে বইছে তাপদাহ। খরতাপে পুড়ছে নদী, পাহাড় ও চারপাশ। অসহনীয় তাপ আগুনের হল্কা হয়ে বিঁধছে শরীরে। উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। অগ্নিচুলির মতো জমা হচ্ছে তাপদাহ। দিনের বেলা তা অনেকটা লু হাওয়ার মত এসে জ্বালা ধরাচ্ছে রাঙামাটিবাসীর। সূর্য ডোবার পরও তাপমাত্রা তেমন একটা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্বল মৌসুমি বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় সারাদেশে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

রাঙামাটি শহর ঘুরে দেখা গেছে প্রচন্ড তাপদাহে পুড়ে অতিষ্ঠ জনজীবন। নদীতে পানি নেই, খা খা করছে কর্ণফুলী হ্রদ। হ্রদ শুকিয়ে মাঠ হয়ে গেছে। হ্রদের পানি শুণ্য তলদেশে মাটিও ফেটে চৌচির। কাঠ ফাটা গরমে শহরের লোকজন বিভিন্ন ঠান্ডা পানীয় কিনে খাচ্ছে। অনেক দোকানদার এই গরমে শুধুমাত্র ঠান্ডা পানি নিয়ে রাস্তার ধারে ফ্রিজের পানি বিক্রি করছেন। অনেকেই এই গরমে শরীরে একটু প্রশান্তির জন্য পাকা আনারস কিনে খাচ্ছেন রাস্তার দাড়িয়ে। দূর দূরান্ত থেকে আনারস, কাঠাঁল, লিচু ও আমসহ বিভিন্ন কাঁচা ফল বিক্রি করতে আসা বিক্রেতারা গরমের তাপ সহ্য করতে না পেরে হ্রদের মাঝখানে ঠাঁই দাড়ানো ট্রলারে ছাতা মাথায় বসে রয়েছেন বিক্রির কাজ বন্ধ রেখে। ট্রাকে মালামাল বহনকারী শ্রমিকরাও অসহ্য গরমে হাফপ্যান্ট পরে খালি গায়ে নেমেছেন কাজে। শহরে  বিভিন্ন  স্থানে বিদ্যুতের অপর্যাপ্ত ভোল্টেজের কারনে ঠিকমতো চলছেনা ফ্যান, ফ্রিজ ও এয়ার কুলার। এ যেন মরার উপর খারার ঘা। গরমে অতিষ্ট হয়ে বৃষ্টি কামনা করছেন তারা। নিতান্ত প্রয়েজন ছাড়া লোক জন বাসা বাড়ি থেকে বের হচ্ছেন না, দাহ্য গরমের তাড়নায় ঘরেই হাঁসফাস করছেন। শহরের রাস্তা ঘাট অনেকটা মানবশূণ্য হয়ে পরেছে।
---
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রাঙামাটি শহরের আজকের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও কোন কোন জায়গায় আকাশ হালকামেঘলা ছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেদয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে,মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১ থেকে২ টি নিম্মবচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মে মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২থেকে ৩ দিন বজ্রসহ মাঝারী অথবা তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন হালকা/মাঝারী কালবৈশাখী হতে পারে।
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৩ টি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস)এবং অন্যত্র ২ থেকে ৩ টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারী (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।

জানা গেছে ২৩ মে ৯ জ্যৈষ্ঠ মঙ্গলবার রাজধানী ঢাকার আজকের তাপমাত্রা ৫৪ বছরের সর্বোচ্চ রেকর্ড । তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.২ ডিগ্রী সেলসিয়াস। ১৯৬০ সালের পর এটি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। আর সারাদেশের মধ্যে সর্বোচ্চ মংলায় ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)