মঙ্গলবার ● ২৩ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » বিটিভিতে আসছে নাটক বিধাতার হাত
বিটিভিতে আসছে নাটক বিধাতার হাত
বিনোদন প্রতিবেদক :: বুবলী গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। পড়াশুনাতে খুব মেধাবী। কিন্তু বাবা জমির মোল্যার সামর্থ নাই সংসারের খরচ মিটিয়ে বুবলীকে লেখা পড়া করায়। স্কুল থেকে পরিক্ষার টাকা চেয়ে মাস্টার সাহেব বারে বারে তাগাদা দেয় কিন্তু বাবার পক্ষে কোন ভাবেই সেই টাকা জোগাড় করা সম্ভব হয় না। গ্রামের সবাই এগিয়ে আসে বুবলীর শিক্ষার আলো ফোঁটাতে। নিজের চেষ্টায় শহরে পড়ার সুযোগ পায় সে। অভাবের কারণেই মাঝ পথেই থেমে যেতে বসে বাবলীর পড়াশুনার সুযোগ। সব প্রতিকুলাতা পেরিয়ে বাবলী নিজের লেখা পড়া শেষ করে ফিরে আসে নিজের গ্রামে। গর্বের সাথে স্মরণ করে সেই সব হাত! যারা বিধাতার হাতের মত এগিয়ে এসে টেনে তোলে অন্ধকারে হারিয়ে যেতে বসা বুবলীকে।
বিধাতার হাতের সহযোগিতায় বুবলী নিজেকে নিয়ে যায় সাফল্যের দোর গোড়ায়। সমাজের অসংখ্য বাবলা অকালে হারিয়ে যাচ্ছে একটু সহানুভূতির অভাবে।
রাহুল রাজ এর রচনা ও নিপা মোনালিসার নির্দেশনায় উৎসাহ প্রদানমূলক গল্পের উপর ভিত্তি করে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্টি নিয়ে আসছে বিধাতার হাত নামক নাটকটি।
এরমধ্যে বাংলাদেশ টেলিভিশনে নাটকের ধারণ কাজ শেষ হয়েছে। অচিরেই নাটকটি প্রচার হবে বিটিভিতে।
বিধাতার হাত নাটটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, অমিও রহমান, ইসমত আরা প্রমিয়া, পিউলি অধিকারি, রেজাউল করিম, সুমন আহম্মেদ, জনি, আইভি, তানভির, প্রতিক, সুমাইয়া আক্তার, আরিফ হোসেন, পুলক ঘোষ, নিপা মোনালিসা ও রাজ ।





নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া