বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নান্দাইলে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৮মি.) ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামের আবু ছিদ্দিকের পুকুরে ভাসমান ফুলে-ফেঁপে যাওয়া অজ্ঞাত এক ব্যক্তির (৩০)লাশ উদ্ধার করেছে পুলিশ। পানিতে ফুলে-ফেঁপে যাওয়া উদ্ধারকৃত মরদেহটির সাথে ইট বাঁধা ছিল।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট)সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন পুকুরের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় পানিতে ফুলে যাওয়া মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে এ খবর নান্দাইল মডেল থানা পুলিশকে জানানো হলে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।
এলাকাবাসি ধারণা করছেন অন্য কোন স্থানে ২/৩দিন আগে ওই লোকটিকে মেরে সবার অগোচরে এখানে পুকুরে ফেলে রাখা হয়। পরে লাশ পুকুরের পানিতে ফুলে-ফেঁপে ভেসে উঠে।
নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার ইউনুস আলি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে এবং আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি আরও জানান।





ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি
ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ