শিরোনাম:
●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

---ময়মনসিংহ অফিস:: (২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২মি.) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যৌতুকের ঘটনায় স্ত্রী পাপিয়া আক্তারকে হত্যার দায়ে তার স্বামী মনিরুজ্জামান সেলিমকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার কালাদহ দীঘল পাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনিরুজ্জামান সেলিমের সাথে মো. ছফর আলীর মেয়ে পাপিয়া আক্তারের (২১) বিয়ে হয়। বিয়ের সময় পাপিয়া আক্তার সরকারী আনন্দ মোহন কলেজে ইসলামের ইতিহাসে ২য় বর্ষের ছাত্রী ছিল এবং স্বামী মনিরুজ্জামান সেলিম বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ল্ডভিশনে চাকরি করতো। পরবর্তীতে স্বামী মনিরুজ্জামান স্বাস্থ্য বিভাগে চাকরি নিবে বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ি পাঠায়। পাপিয়ার বাবা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে মেয়েকে নিজের বাড়িতেই রেখে দেয়। ঘটনার ১৫ দিন আগে মনিরুজ্জামান স্ত্রী পাপিয়াকে বাড়ি নিয়ে আসে এবং শারিরীক নিযার্তন শুরু করে।

এরই এক পর্যায়ে ২০১০ সালের ২৭ এপ্রিল দিনগত রাতে পাপিয়াকে নিযার্তনে হত্যা করে তার স্বামী মনিরুজ্জামান। পরদিন পাপিয়ার বাবাকে মেয়ে(পাপিয়া)অসুস্থ্যতার খবর পাঠালে তার স্বজনরা এসে ঘরের ভেতর পাপিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি ফুলবাড়িয়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সেইসাথে এঘটনায় পাপিয়ার বাবা মো. ছফর আলী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

আদালতে আসামি পক্ষসহ ১৫ জনের সাক্ষ্য প্রমান শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার আসামীর উপস্থিততে জনাকীর্ণ আদালতে মনিরুজ্জামানকে মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলার অপর আসামি মনিরুজ্জামানের বন্ধু নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দেন।

রাস্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া ও অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এবং আসামি পক্ষে অ্যাডভোকেট বিশ্বনাথ পাল ও অ্যাডভোকেট সনজীব কুমার সরকার মামলা পরিচালনা করেন।





আর্কাইভ