শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ২০ নভেম্বর শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে৷ নিহত ওই ভ্যান চালকের (২৭) পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি৷
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি আবু দাউদ মিয়া ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা খাড়াজোড়া এলাকার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে আঞ্চলিক সড়ক থেকে একটি রিঙ্া ভ্যান শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠছিল৷ এসময় টাঙ্গাইল থেকে গাজীপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ওই ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷
এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে চালকসহ দূরে ছিটকে পড়ে৷ এঘটনায় ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়৷ খবর পেয়ে কোনবাড়ি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে৷ আনুমানিক ২৭/২৮ বছর বয়সের নিহত ওই ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি৷আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৪০মিঃ





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা