শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোষাককর্মী ধর্ষন, গ্রেফতার ১
গাজীপুরে পোষাককর্মী ধর্ষন, গ্রেফতার ১

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে এক পোষাককর্মী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে৷ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাফি খান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রেফতারকৃত কাফি খান টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সিংহরাণী এলাকার মৃত.আলী আহম্মদ খানের ছেলে৷
পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, চলতি মাসে আশুলিয়ার কবিরপুর এলাকার একটি কারখানায় চাকুরি নেয় ওই মেয়ে৷ কারখানার সুপারভাইজার সবুজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ পরে ১৮ নভেম্বর বুধবার দুপুরে ওই মেয়ে সবুজের সাথে দেখা করলে সবুজ তাকে চন্দ্রা পল্লীবিদ্যুত্ দিঘিরপাড় এলাকায় তার বন্ধু কাফি খানের বাসায় নিয়ে যায়৷ সেখানে সবুজ ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়৷ পরে সবুজের দুই বন্ধু তাকে ওই বাসায় জোড়পূর্বক ধর্ষণ করে৷ ওই পোষাককর্মী চিত্কার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়৷
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মোতালেব মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এঘটনায় বৃহস্পতিবার রাতে কাফি খান নামে এক যুবককে আটক করা হয়েছে৷ এ ঘটনায় ধর্ষণের শিকার ওই পোষাককর্মী বাদী হয়ে কাফি খান, সবুজ ও রোকনকে আসামী করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন৷
আপলোড : ২০ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩৫ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা