শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে ১৪ দলের ত্রাণ বিতরণ
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে ১৪ দলের ত্রাণ বিতরণ
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা ক্যাম্পে ১৪ দলের ত্রাণ বিতরণ

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। শুধু আশ্রয় নয়, সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসাসহ সব ধরণের পর্যাপ্ত সহযোগিতা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে মিয়ানমার। আধুনিক সভ্যতায় তা কখনো সমর্থন যোগ্য নয়। কথা গুলো বলেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ ১৬ সেপ্টেম্বর শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ১৪ দলের মুখপাত্র নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ। আশ্রিত লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন সহযোগিতা দিতে পারবে না। মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে। জাতিসংঘের চলমান অধিবেশনে এ বিষয় উত্তাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন সবাই মিলে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন-একটি মহল রোহিঙ্গা ইস্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। এসব চক্রান্ত কখনোই মঙ্গলজনক নয়। তাই তিনি এ চেষ্টা পরিহার করতে মহল বিশেষের প্রতি আহবান জানান।
বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের লক্ষ্যে শনিবার দুপুরে কক্সবাজার আসেন ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ) এর চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের সাংসদ মাঈনুদ্দীন খান বাদল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
এসময় কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাংসদ সাইমুম সরোয়ার কমল, সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা জাসদ সভাপতি নঈমূল হক চৌধুরী টুটুল, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রেজাউল করিম, রাজা শাহ আলম, শফিকুর রহমান কোম্পানী, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ও জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পুঁ চ নু, সাধারণ সম্পাদক ডা, মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. আবদুস সালামসহ ১৪ দলের জেলা নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা আইওএম’র ত্রাণ বিতরণ কার্যক্রমে শরিক হয়ে ক্যাম্প পরিদর্শন শেষে তারা বিকেল তিনটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।





কক্সবাজার এর আরও খবর

ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)