শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে রবিবার খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও
নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে রবিবার খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও
খাগড়াছড়ি :: (১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) রবিবার শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগে নিয়োগ বাতিলের দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ প্রর্দশন কর্মসূচী পালন করবে খাগড়াছড়িতে পাবর্ত্য জেলা সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি।গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটি আত্মপ্রকাশের প্রথম দিনেই এ কর্মসূচী ঘোষনা দেন।
তারই অংশ হিসেবে আগামীকাল রবিবার খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচী সফলের জন্য খাগড়াছড়ি জেলা সদরে মাইকিং করা হচ্ছে।
এতে সর্বস্থরের জনসাধারণকে অনিয়মের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,সদস্য সচিব খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,রামগড় পৌর মেয়র মো. শাহজাহান (কাজী রিপন) ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা উপস্থিত ছিলেন।
অভিযাগ করেন, টাকার মাপকাঠিতে যোগ্য শিক্ষিত ব্যাক্তিদের বাদ দিয়ে অযোগ্য ব্যাক্তিদের এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যরা কোটি কোটি টাকা লুটপাটে মেতে উঠেছে।
এ সময় নেতৃবৃন্দ জেলা পরিষদের আওতাধীন স্বাস্থ্যবিভাগেও ব্যাপক অনিয়ম ও লুটপাট চলছে বলে অভিযোগ করে বলেন, ফ্যাক্সে নিয়োগ পাওয়া অনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের কোনো জবাবদিহিতা না থাকায় এখানে খাদ্যশষ্য লুটপাটসহ নানা অনিয়ম রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেও দেখার কেউ নেই।
এ সময় দুদকের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন নেতৃবৃন্দরা।
এতে ২৫ আগস্টের নিয়োগ পরিক্ষা বাতিলের জন্য ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে অন্যতায় ১৭ সেপ্টেম্বর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়। এদিকে-খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের অনিয়মের অভিযোগে আন্দোলনেও বাতিল হয়নি সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বরং লিখিত পরীক্ষা উর্ত্তীণ প্রার্থীদের আগামী ১৮ থেকে ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ৭১০ জনকে সকাল ১০ টায় পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে জানা গেছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হন্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ৩৫৮ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
গত ২৫ আগষ্ট জেলার প্রায় ৩৯২ টি শূন্যপদের বিপরীতে ৩৫৮ টি শূন্যপদের জন্যে সহকারি শিক্ষক-শিক্ষিকার নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৮-২১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষার সময় ঘোষনা করা হয়। জেলা সদরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও ওইদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় অংশ নেন মাত্র এক হাজার ৯৩৬ জন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১