শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ১৭ লক্ষ টাকার ভবন ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ১৭ লক্ষ টাকার ভবন ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে ১৭ লক্ষ টাকার ভবন ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৩৭মি.) পাঠ দানের বিকল্প কোন ব্যবস্থা না করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিলামে বিক্রয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পায়রা নদীর ভাঙ্গন অজুহাত দেখিয়ে এ বিদ্যালয়টি গোপনে নিলামে বিক্রি এবং বিদ্যালয় থেকে মাত্র ১৫ ফুট দুরত্বে বেড়িঁবাধেঁর পাশে মাটি ভরাট করে বিদ্যালয় নির্মান করা হবে বলে জানা যায়। এর আগেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাত্র ৭০ হাজার টাকা নিলামে বিক্রি করেন একই অজুহাতে।
জানা যায়, উপজেলার পিপড়খালী সরকারি বিদ্যালয় ভবনটি ১৯৯৩-১৯৯৪ অর্থ বছরে ১৭ লক্ষ টাকা ব্যয়ে পটুয়াখালী ফ্যাসিলিটিশ ডিপার্টমেন্ট ভবনটি নির্মান করেন। বিগত ১৯ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিকল্প পাঠদানের ব্যবস্থা না করে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের গোপন সমযোতার মাধ্যমে ১৭ লক্ষ টাকার বিদ্যালয় ভবনটি ৭০ হাজার টাকায় নিলামে বিক্রয় করেন। কাজটি পান উপজেলার পিপড়াখালী এলাকার মেসার্স টাইগার এন্টার প্রাইজ। ২৩ সেপ্টম্বের শনিবার পূজায় বিদ্যালয় ছুটি হওয়ায় প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে নিলাম দাতা টাইগার এন্টার প্রাইজ সত্ত্বাধিকারী স্থানীয় মেম্বর মো. মনির হোসেন ভবনটি ভাঙ্গার কাজ শুরু করলে এলাকায় ছাত্র-ছাত্রীসহ অবিভাবক মহলে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কয়েকজন অভিভাবক জানান,সামনে ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষা অথচ পরীক্ষার বিষয়টি মাথায় না রেখে প্রধান শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের ভবনটির ভাঙ্গার কাজ চালিয়ে যাচ্ছে। অথচ যে অজুহাতে বিদ্যালয় ভবনটি ভেঙ্গে ফেলা হচ্ছে, সেখান থেকে মাত্র ১০-১৫ ফুট দুরত্বে বাধেঁর পাশে বিদ্যালয় নির্মান করা হবে। তাহলে লোক দেখানো বিদ্যালয় ভবনটি নিলামে না তুললেও হতো বলে স্থানীয়রা বলেন। তারা আরো বলেন,আগামী অক্টোবর মাসে বিদ্যালয়ের ক্লাশ শুরু হবে,এ কদিনের মধ্যে নতুন ঘর নির্মান করা সম্ভব হবে না। বিদ্যালয়ের সামনে এখনও প্রায় ৫০ ফুট জায়গা রয়েছে। এবারে আর নদী ভাঙ্গতে নাও পারে।

এব্যাপারে মেসার্স টাইগার এন্টার প্রাইজের ঠিকাদার মো. মনির হোসেন বলেন, আমি নিলামের মাধ্যমে ভবনটি কিনেছি এবং নিলামের কাগজ হাতে পেয়ে ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.আর.এম মিজানুর রহমান বলেন,নদী ভাঙ্গনের কারনে রেজুলেশন করে বিদ্যালয়টি নিলামে বিক্রি করা হয়েছে। আমরা সরকারি চাকরি করি তাই সরকারি সম্পদ রক্ষার জন্য বিদ্যালয়টি নিলামে বিক্রি করা হয়েছে। দোকলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙ্গা পুরাতন মালামাল প্রায় পাচঁ বছর যাবৎ পড়ে আছে। এটা কেন নিলামে তুলছেন না জানতে চাইলে,তিনি বলেন,একটার ঝামেলা সইতে পারছিনা সেখানে অন্য একটির নিলাম প্রশ্ন উঠে না।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,পায়রার ভাঙ্গনের কারনে বিদ্যালয়টি নিলামে দেয়া হয়েছে। বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পাশে একটি টিনশেড ঘর নির্মান করবেন নিজ খরচে। এর পরে শুকনো মৌসুমে বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে সরকারি ভবন নির্মান করা হবে।





আর্কাইভ