শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় আরো ৪ জনের লাশ উদ্ধার : দাফন সম্পন্ন
উখিয়ায় আরো ৪ জনের লাশ উদ্ধার : দাফন সম্পন্ন
উখিয়া প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) কক্সবাজারের ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকায় রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় আরও ৪ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে জোয়ারের পানিতে মরদেহগুলো ভেসে আসে।
এ নিয়ে এ ঘটনায় মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হলো।
ইনানী ফাঁড়ির ইনচার্জ স্ট্যালিন বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ২০জনের লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার বেলা ১১টায় ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়।
জালিয়া পালংয়ের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ আরও আসতে পারে বলেও তিনি জানান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকায় রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবিতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ২৬ জনকে। আরও ৬০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেন উদ্ধার হওয়া লালু মাঝি (৪৮) নামে এক রোহিঙ্গা।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রচন্ড বাতাসের কারণে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবির ঘটনা ঘটছে। রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিতে টেকনাফ ও আশপাশ এলাকা থেকে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়েছে।





বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে