শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা সমাপ্তী
রাঙ্গুনিয়াতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা সমাপ্তী
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) বিজয়া দশমী, সব পূজামণ্ডপ গুলো ঘিরে শুধুই বিষাদের ছায়া। বিদায়ের সুর বাজছে সকল মণ্ডপগুলোতে। দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে আজ।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের পূজা-অর্চনা সম্পন্ন করছেন। ঢাকঢোল, খোল-করতাল, কাসর-শঙ্খ বাজিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্গার বিদায়ের আয়োজন সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার ছিল নবমী। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন মন্দির ও মণ্ডপে ভিড় জমান ভক্ত ও দর্শনার্থীরা। শ্রদ্ধা আর ভক্তির মধ্য দিয়ে প্রার্থনা করেন। দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে ছিলো কেবলই বিষাদের ছায়া। রাঙ্গুনিয়া পূজা উদযাপন কমিটির তথ্য এবার রাঙ্গুনিয়ায় ১৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা