শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত
শুক্রবার ● ৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুদ্ধাংকুর বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত

---ষ্টাফ রিপোর্টার :: (২১ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে।
আজ ৬অক্টোবর শুক্রবার বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ স্ংস্থার উদ্যোগে ১৮তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা দেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মকৃতি মহাথের।
ধর্মীয়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়ার পরিচালনায় ও বিহারের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ধর্মীয় সভায় বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের করুনাময় ভিক্ষু, রাঙ্গাপানি মিলন পুর বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞাদীপ্তি ভিক্ষু ধর্মীয় বক্তব্য রাখেন।
ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, পার্বত্য রাঙামাটিতে বসবাসরত সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বদা কাজ করে যাবো। সকল সম্প্রদায় যাতে যার যার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষ্যে পৌরসভার পক্ষে যতটুকু সম্ভব ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করে যাবে। তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানব কল্যানে বিশ্বাসী। বাংলাদেশে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে বিশ্বে আবারও প্রমান করেছে এই সরকার মানব কল্যানে বিশ্বাসী। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ অঞ্চলের মানুষের সম্প্রীতি অটুট রাখতে আমাকে পৌর নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করে সকল ধর্ম-বর্নের মানুষ ভোট দিয়ে জয়ী করেছেন। সকল সম্প্রদায় যাতে যার যার ধর্ম উৎসব সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষ্যে সবাই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ধর্মালোচনা সভায় ধর্মীয় ভিক্ষুরা বলেন, পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধের বাণীগুলো যথাযথ ভাবে অনুসরণ ও সংঘাত পরিহার করে মৈত্রী ভাবনা চর্চা করলে সৎ পথে এগোনো সম্ভব। ধর্মীয় ভিক্ষুরা বলেন, গৌতম বুদ্ধের শিক্ষা ও আদর্শের প্রতি সকলকে আদর্শবান হয়ে মিথ্যাকে পরিহার করে পৃথিবীর সার্বিক উন্নয়নে কাজ করে যেতে হবে। তা হলেই বিশ্বে উন্নয়ন ও শান্তি ফিরে আসবে।
ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুভরাম্ভ হয়। কর্মসূচির মধ্যে ছিল ভোর ৪টায় পরিত্রাণ পাঠ, সকালে পুষ্পপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্মদেশনা, অনুত্তর পুন্যক্ষেত্র ভিক্ষুসংঘকে পিন্ডদান, দ্বিতীয় পর্বে ছিল বিকেল
উদ্ধোধনী সঙ্গীত, “বুদ্ধাংকুর স্মরণিকা” নামক সংকলনের মোড়ক উন্মোচন, ধর্মীয় আলোচনা ও কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বৌদ্ধ কীর্তনানুষ্ঠানের আয়োজন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)