শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ক্ষোভে পরিনত
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ক্ষোভে পরিনত
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ক্ষোভে পরিনত

---পটুৃয়াখালী প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মি.) কুয়াকাটা ব্যবসায়ী ও পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক আয়োজিত মতবিনিময় সভা ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের বাকযুদ্ধের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা রাখাইন মার্কেট চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের সমন্বয়হীনতা নিয়ে উভয় প্রতিষ্ঠানের পুলিশ কর্মকর্তারা বক্তব্য দেন।

একপর্যায়ে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে পুলিশের আয়োজিত মতবিনিময় সভাটি ক্ষোভ ও হতাশায় পরিনত হয়। কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর যথাক্রমে শাহ আলম হাওলাদার, সাগর মোল্লা ও তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।
সভার শুরুতে কুয়াকাটার ব্যবসায়ীরা তাদের বক্তব্যে একাধিক চুরির ঘটনা তুলে ধরেন। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশের এত বড় পুলিশি বহর থাকতেও কেন বার বার চুরির ঘটনা ঘটছে তার সমাধান সম্পর্কে ব্যবসায়ীরা জানতে চান।
পরে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি আব্দুল করিম তাদের বক্তব্যে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেন। এভাবে পুলিশের বক্তব্যে চরম সমন্বয়হীনতা প্রকাশ পায়। পুলিশের এমন কাঁদা ছোঁড়াছুঁড়ি বক্তব্যে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দেয়।
এক পর্যায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব তাদেরকে বাকযুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়দের নিয়ে অপর একটি সভা ডাকার আহবান জানান।
এরপর আগামী ১৭ অক্টোবর ওই সভার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত দেন মহিপুর থানার ওসি। এমনসব ক্ষোভ ও অসন্তোষের মাঝে পুলিশের দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বক্তব্যের ইতি টানা হয়।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন দু’টি দোকান, একটি হোটেল ও একটি বাসায় চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দেয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)