বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানবাধিকার কর্মীকে নাগরিক সংবর্ধনা
গাজীপুরে মানবাধিকার কর্মীকে নাগরিক সংবর্ধনা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও ওই সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়াম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. জবেদ আলী ও মো. শওকত আলম প্রমূখ।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন