শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সুনীল কুমার অধিকারীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » সুনীল কুমার অধিকারীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনীল কুমার অধিকারীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে ৮ খাতের সাড়ে ২৪ লাখ টাকার অডিট আপত্তি দেওয়া হয়েছে। বিধি বহির্ভুত ভাবে স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী সরকারের বিভিন্ন ফান্ডের টাকা তছরুপ করেছেন। তার এই লুটপাটে ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও রাজস্ব অধিদপ্তরের এক হিসাব নিরীক্ষন প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে। এ ছাড়া ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের এক তদন্ত প্রতিবেদনে বালক বিদ্যালয়ের কতিপয় শিক্ষককে প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারীর দোসর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের অডিট সেল সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী দায়িত্ব পালনকালে ৮টি খাতের ২৪ লাখ ৪৫ হাজার ৬৭৪ টাকার দুর্নীতি করেন। এ বছরের পহেলা মার্চ স্থানীয় ও রাজস্ব অধিদপ্তরের উপ পরিচালক শামীম আহমদ উজ্জল আপত্তির বিষয়টি জানিয়ে চিঠি দেন। ২৬২৯/এলএএস-২/নিঃপ্রঃ/১৯৯৩-১৫/১৭৩ নাম্বারের স্মারকে উল্লেখ করা হয়, ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে পরিপত্র বহিভুর্ত সমাজকল্যান খাত থেকে ১ লাখ ৭৭ হাজার ৩১৫ টাকা, ম্যাগাজিন না ছাপিয়ে ওই খাত থেকে ২ লাখ টাকা, রেডক্রিসেন্ট ফি বাবাদ ১ লাখ ২০ হাজার ৮৫০ টাকা, আয়কর ও উৎস করা না কাটায় রাজস্ব ক্ষতি ৭১ হাজার ৮১৮ টাকা, চুক্তি ব্যাতিত টিফিন সরবরাহ থেকে ১৬ লাখ ৫০ হাজার ৬৯১ টাকা, ল্যাবরেটরী যন্ত্রপাতি খাতে ১ লাখ ৫০ হাজার টাকা ও অনিয়মিত ম্যাগাজিন তহবিল থেকে ৭৫ হাজার টাকার অনিয়ম করা হয়।

মন্ত্রনালয় থেকে নিরীক্ষা প্রতিবেদনের আলোকে প্রধান শিক্ষক সুনীল কুমারকে ব্রডশিটে জাবা দিতে বলেন। তিনি জবাব দিলেও তা গ্রহন করেনি মন্ত্রনালয়। এদিকে প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী মাগুরা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে বদলী হওয়ার পরও দুর্নীতির মাধ্যমে তছরুপ করা টাকা সমন্বয় করতে স্কুলের দিবা প্রহরী ওসমান আলীর সহায়তায় রাধের আঁধারে স্কুলে ঢুকে জাল ভাউচার তৈরী করতে থাকেন। দিবা প্রহরী এই ওসমানকে বিধি বহির্ভুত ভাবে অফিস সহকারীর পদে বসানো হয়। এদিকে বদলী হওয়া একজন প্রধান শিক্ষকের রাতে অফিস করার বিষয়টি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানতে পেরে স্কুলের সব তালা পরিবর্তন করেন। অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী জাল ভাউচার তৈরীর মাধ্যমে হিসাব সমন্বয় করে ব্রডশিটের জবাব দিলেও গত ১৬ আগষ্ট শা-৩/১ এ অডিট-১৬০/২০০২/৭০৭ নং স্মারকে টাকা রিফান্ড করতে তাগাদা পত্র দেন। শিক্ষা মন্ত্রনালয়ের অডিট ও আইন শিাখার উপ-সচিব অজিত কুমার ঘোষ সাক্ষরিত ওই চিঠিতে দ্রুত হিসাব সমন্বয় করে ব্রডশিটে জবাব দাখিলের নির্দেশ দেন। এই চিঠিরও জবাব দিয়েছেন সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী। অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ক্ষমতাধর ব্যক্তির নাম ভাঙ্গিয়ে সুনীল কুমার অধিকারী স্কুলের বিভিন্ন ফান্ডের টাকা লোপাটসহ সরকারী গাছ বিক্রি করে দেন।

ভর্তি নিয়েও তিনি জালিয়াতি করেন। দিতেন কোচিং বানিজ্যে উৎসাহ। এ সব বিষয় জানতে পেরে ঝিনাইদহের সাাবেক জেলা প্রশাসক সফিকুল ইসলাম সুনীল কুমারকে বদলীর সুপারিশ করেন। কিন্তু তার খুটোর জোর থাকায় বদলী হয়নি। অবশেষে দুর্নীতি ও অনিয়মের অপবাদ মাথায় নিয়ে আড়াই মাস আগে তিনি বদলী হন মাগুরা জেলায়। অডিট আপত্তির বিষয়টি নিয়ে সুনীল কুমার অধিকারী সরকারী টাকা তছরুপের কথা অস্বীকার করে বলেন, অন্যান্য প্রতিষ্ঠানে যেমন মন্ত্রনালয় থেকে অডিট করে, ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদালয়েও সেমনটি করেছে। সঠিক ভাবে প্রতিষ্ঠান চালাতে হলে কিছুটা অনিয়ম হয়। আমি ব্রডশিটে জবাব দিয়েছি। কিন্তু তাদের পচ্ছন্দ হয়নি। আমি আবারো দিয়েছি। তিনি বলেন এ ভাবে বারবার দিতে দিতে এক সময় মন্ত্রনালয় নীরব হয়ে যাবে। তখন আর জবাবের প্রয়োজনীয়তা থাকবে না বলে তিনি জানান।





আর্কাইভ