শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » এডিবি’র অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজে হ-য-ব-র-ল
প্রথম পাতা » অপরাধ » এডিবি’র অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজে হ-য-ব-র-ল
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এডিবি’র অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজে হ-য-ব-র-ল

---পটুয়াখালী প্রতিনিধি :: (২১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৯মি.) পটুয়াখালীর কলাপাড়ায় দাতা সংস্থা এডিবি’র অর্থায়নে কোষ্টাল টাউন্স ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট (সিটিইআইপি) এর প্রায় ৩২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের গুনগত মান নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এডিবি’র অর্থায়নের এসকল কাজ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে নিয়ে পৌরসভার প্রভাবশালী কতিপয় কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সম্পন্ন করায় প্রকল্পের নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে অধিকাংশ কাজ সম্পন্ন করায় এসকল কাজের স্থায়িত্ব নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। স্থানীয় নাগরিক ও সিটিইআইপি প্রকল্প সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরসভার নাগরিকদের নগরিক সেবা নিশ্চিত করতে দাতা সংস্থা এডিবি কোষ্টাল টাউন্স ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট (সিটিইআইপি) এর অধীনে কয়েকটি প্যাকেজে অর্থ বরাদ্দ দেয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ প্রকল্পের বিপরীতে দরপত্র আহবান করে এবং ওই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে। প্রায় ৩২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ওই দরপত্রে ৫ কি.মি. ঢাকনাসহ বক্স ড্রেন, ১৪ কি.মি. সড়ক, পানি সরবরাহের জন্য ওভার হেড ট্যাংক, পাইপ লাইন, পাম্প হাউজ, প্রডাকশন টিউবওয়েল নির্মাণসহ হাউজ কানেকশনের কাজ রয়েছে। এতে ঢাকনাসহ বক্স ড্রেনের ৬ কোটি ২৮ লাখ টাকার প্যাকেজের কাজ ইউনুস আল মামুন ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে এবং ১ কোটি ৬৪ লাখ টাকার অপর প্যাকেজের কাজ আরসি-সি-একে-জেভি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ নেয়া হয়েছে। ১৪ কি.মি. আরসিসি কার্পেটিং সড়কের ৮ কি.মি. অংশের ৪ কোটি ৮০ লাখ টাকার কাজ ভোলার রুপালী কনষ্ট্রাকশন ফার্ম এবং ৬ কি.মি. অংশের ৬ কোটি ৭৭ লাখ টাকার কাজ পটুয়াখালীর পল্লী ষ্টোর কনষ্ট্রাকশন ফার্ম এর নামে নেয়া হয়েছে। এছাড়া ১২ কোটি ১২ লাখ টাকার পানি সরবরাহের জন্য ওভার হেড ট্যাংক, পাইপ লাইন, পাম্প হাউজ, প্রডাকশন টিউবওয়েল নির্মাণসহ হাউজ কানেকশনের কাজের কার্যাদেশ নেয়া হয়েছে ঢাকার জিলানী ট্রেডার্সের নামে। দরপত্র আহবান থেকে সম্পন্নকরণ প্রক্রিয়া পর্যন্ত কাগজে কলমে যথাযথ থাকলেও বাস্তবে কাজ করছেন পৌরসভার প্রভাবশালী কতপিয় কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ফলশ্রুতিতে পৌরসভার নাগরিকরা বর্ষা মৌসুমে পানির মধ্যে নিম্নমানের উপকরণ দিয়ে রাতের অন্ধকারে এসকল উন্নয়ন কাজ সম্পন্ন করলেও মুখ খুলতে সাহস পায়নি কেউ। এ বিষয়ে সিটিইআইপি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুকুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান, প্রকল্প সমূহের কার্যাদেশে ইউনুস আল মামুন, আরসি-সি-একে-জেভি, রূপালী কনষ্ট্রাকশন এবং জিলানী ট্রেডার্সের নাম থাকলেও বাস্তবে কাজ করছেন স্থানীয় ঠিকাদাররা। প্রকল্পের শতকরা আটানব্বই ভাগ কাজ যথাযথ ভাবে সম্পন্ন হওয়ার দাবী করেন তিনি।

এ বিষয়ে কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: মিজানুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান, সিটিইআইপি প্রকল্পের উন্নয়ন কাজ তদারকির জন্য তাদের নিজস্ব কর্মকর্তা রয়েছে। তারপরও পৌরসভা এসকল কাজের মানের বিষয়ে যথাযথ নজরদারী অব্যাহত রাখছে। কাজের মান নিয়ে কোন রকম সংশয় নেই বলেও দাবী তার। প্রসংগত, দাতা সংস্থা এডিবি’র অর্থায়নে এর আগে পৌরসভায় আরবান গভর্নমেন্ট ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট-২ (ইউজিআইআইপি) এর অধীনে কোটি কোটি টাকার সড়ক নির্মাণ কাজ মো: ইউসুফ আলী ও আল মামুন এন্টারপ্রাইজের নামে নিয়ে সম্পন্ন করে ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী নেতা। বছর না যেতেই এসকল সড়কের বিদ্যমান খানা খঁন্দকে প্রমাণ মেলে পুকুর চুরির। অথচ কাগজে কলমে ওই সড়ক উন্নয়ন কাজের ফাইলেও রয়েছে যথাযথ ভাবে সম্পন্ন করার নোট।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ