শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবশেষে খুলা হচ্ছে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের নিম্নমানের গ্রীল
প্রথম পাতা » অপরাধ » অবশেষে খুলা হচ্ছে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের নিম্নমানের গ্রীল
বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে খুলা হচ্ছে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের নিম্নমানের গ্রীল

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৭মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন নতুন ভবনে লাগানো নিম্নমানের গ্রীলগুলো অবশেষে খুলে নেওয়া হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার অভিযোগের প্রেক্ষিতে নির্মানাধীন নতুন ভবনে পূর্বের লাগানো নিম্নমানের গ্রীল খুলে নতুন গ্রীল লাগানো হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তদারকিতে সিলেটের বিশ্বনাথে প্রায় ১১ কোটি ৩০লাখ টাকা ব্যয়ে চলমান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজে অনিয়মের কথা ইতিপূর্বে সাংবাদিকদের কাছে স্বীকার করেন স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম।
অনিক ট্রেডিং করপোরেশন নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়। আগামী জুনে কাজ শেষ করার কথা রয়েছে। প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। অভিযোগে উঠে গুরুত্বপূর্ণ এই স্থাপনার নির্মান কাজে নিম্নমানের পাথর, পাইলিং ভাঙ্গা ডাস্ট, জানালায় নিম্নমানের এঙ্গেল ব্যবহার ও চালনি না দিয়ে ময়লা-আবর্জনায় ভরপুর সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে। প্রকল্পের কাজে পাথর বা ইটের খোঁয়া দিয়ে নির্মান কাজ করার কথা থাকলেও টিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পুরাতন বিল্ডিং-এর পাইলিংয়ের ডাস্ট (ব্যবহৃত নিম্নমানের পাথর) দিয়ে কমপ্লেক্সের নতুন ভবনের ছাদ ঢালাই’সহ পিলার নির্মানের কাজ করছে। তাও যে পাথর মাটি ও ময়লা-আবর্জনায় ভরপুর। তা সত্যেও চালনি না দিয়ে চলে কাজ। ফিলারের রডের সাথে বাঁধা রিং-এর দূরত্ব প্রায় ৬-৭ ইঞ্চি পর পর হওয়ার কথা থাকলেও সেই রিংগুলো দেওয়া হয়েছে প্রায় ১৪-১৬ ইঞ্চি পর পর। কাঁচের জানালায় ব্যবহৃত গ্রীলের এঙ্গেল ৩ এমএম’র পরিবর্তে দেড় এমএম ব্যবহার করা হয়েছে। এমনকি বিভিন্ন জানালার মাপেও দেখা গেছে প্রায় ১ ইঞ্চি করে কম।
নির্মান কাজে এলাকাবাসীর কাছ থেকে পাওয়া অনিয়ন-দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চলমান কাজ পরিদর্শন করেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। সেদিন (২৬অক্টোবর) তিনি প্রকল্পের চলমান নির্মান কাজে অনিয়ম হাতে নাতে ধরেন। অভিযোগের সত্যতা পেয়ে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলীর সাথে তাৎক্ষণিক মোবাইল ফোনে কথা বলেন এবং শনিবার (২৮ অক্টোবর) তাদের সাথে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন। এসময় এমপি ডাস্ট দিয়ে যেসকল কাজ চলমান তা বন্ধ রেখে অন্যান্য কাজ করার জন্য নির্মাণকাজে নিয়োজিত সাইট ইঞ্জিনিয়ার অঞ্জন মন্ডলকে নির্দেশ প্রদান করেন। কিন্ত শনিবার বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, সিলেট থেকে আসা ইঞ্জিনিয়ার ছদরুল ইসলাম, বিশ্বনাথের উপ-সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও সাংবাদিকদের সাথে নিয়ে সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। ওই দিন স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হননি স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী বা সংশ্লিষ্ট কাজের ঠিকাদার।

এসময় পুরাতন পিলারের ডাস্ট (নিম্নমানের পাথর) ব্যবহারের বিষয়টি স্বীকার করে সাইট ইঞ্জিনিয়ার অঞ্জন মন্ডল বলেন, উর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে তিনি দুটি ভবনের ভিটার পাকায় এগুলো ব্যবহার করেছেন। আর জানালায় ব্যবহৃত ষ্টিলের এঙ্গেলে কিছুটা ব্যতিক্রম রয়েছে। অন্যদিকে এমপি এহিয়া চৌধুরী বিরুদ্ধে কাজের টিকাদারের কাছে ৩০লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে।
গত ৩০ অক্টোবর স্থানীয় জনপ্রতিনিধি এবং কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে নির্মাণ কাজ পরিদর্শণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।পরিদর্শণকালে তিনি ঠিকাদারি প্রতিষ্টানের সত্ত্বাধিকারী ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম জানান, বর্তমান সংসদ সদস্য এহিয়া চৌধুরীর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় জানালায় ব্যবহৃত নিম্নমানের প্রেইম খুলে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিল্ডিং পাইলিংয়ের পুরাতন ভাঙ্গা ডাষ্ট দিয়ে ভবনের যে দুটি ফ্লরে কাজ করা হয়েছে তা ভেঙ্গে নতুন করে কাজ করার এবং পুরাতন ভাঙ্গা ডাষ্ট দিয়ে কাজ না করার নির্দেশও দিয়েছেন বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)