বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইমাম ও নারী শিক্ষকদের সাথে মাদক বিষয়ক মতবিনিময়
গাজীপুরে ইমাম ও নারী শিক্ষকদের সাথে মাদক বিষয়ক মতবিনিময়
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) গাজীপুরের কাপাসিয়ায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম অধীন কর্মরত ইমাম ও নারী শিক্ষকদের সাথে গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
গাজীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আজিজুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আল আমীন, জিল্লুর রহমান, মাস্টার ট্রেইনার নূরে আলম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের ইউনিট চীফ নুরুল আমীন সিকদার, শিক্ষক নাজমুন নাহার, মাসুদা প্রমুখ।
‘‘আমাদের ভিশন মাদক মুক্ত বাংলাদেশ গড়া’’ বিষয়ের উপর মতবিনিময় হয়েছে। সভায় নারী শিক্ষক শামীমা আখতার, আমেনা খাতুন সহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা