শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল
রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুর আদালতে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ১০ বার্ষিকী উপলক্ষে ২৯ নভেম্বর রবিবার সকালে আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতির হলরুমে শোকসভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
গাজীপুর আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ৷
গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম আলম, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রাক্তন সভাপতি সুলতান উদ্দিন, বোমা হামলায় আহত আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি নূরুল আমীন, আইনজীবী জেবুন নেছা মিনা, আব্দুর রাজ্জাক, আনিসুর রহমান কাজল প্রমুখ৷
এর আগে গাজীপুর আদালতে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ১০ বার্ষিকী উপলৰে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোকচিত্র প্রদর্শন, আইনজীবীদের কালো ব্যাজ ধারণ, নিহতদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের আইনজীবিরা ৷ 

---

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রতিনিধিকে জানান, ২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির দুই নম্বর হল রুমে জেএমবির এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায় ৷ ওই হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন ৷ আহত হন অন্তত ৫০ জন ৷ ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে বাকি দুটি ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে ৷ প্রথম রায় হওয়া মামলায় ৩১ আসামির মধ্যে ৬ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন ও দুইজনকে খালাস এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত ৷
ওই দিন ঘটনাস্থলে নিহত হন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আমজাদ হোসেন, এডভোকেট আনোয়ারুল আজিম, এডভোকেট নুরুল হুদা ও এডভোকেট গোলাম ফারুক অভি ৷ এছাড়া একই হামলায় মারা যান জেএমবি সদস্য শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলামসহ বিচার প্রার্থী আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম ৷ কয়েক মাস পর ওই হামলায় আহত এডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন ও জয়নাল আবেদীন চিকিত্‍সাধীন অবস্থায় মারা যান৷
উল্লেখ্য, এ ঘটনার দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায় ৷ এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক বেলাল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম বাদামী, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক ডাবলিউ রহমানসহ ২৫ জন আহত হন ৷ এদিন জেএমবির এক আত্মঘাতী সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালায়৷ 

আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪০ মিঃ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)