রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে অনলাইন ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানে মতবিনিময়
রাঙামাটিতে অনলাইন ফ্রিল্যান্সিং ও তথ্য প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার :: অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে পার্বত্য জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কোডার্স ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রাঙামাটিতে প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে ৷
এ বিষয়ে আলোচনার জন্য ২৯নভেম্বর রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু কেতু চাকমা’র সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাত্ করেছেন কোডার্স ট্রাস্ট এর হেড অব অপারেশন্স শাকিল মাহমুদ ও মার্কেটং ম্যানেজার আসিফ আহম্মদ তন্ময় ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কমুনিটি এমপাওয়ারমেন্ট অফিসার বিহিত বিধান খীসা৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন ৷
কোডার্স ট্রাস্ট এর প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি বিষয়ে পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন ৷ তারা বলেন, এর মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবকরা আইটি বিষয়ে দক্ষ হয়ে উঠবে এবং এখানে বসে সারা বিশ্বে কাজের ক্ষেত্র খুঁজে পাওয়ার পাশাপাশি অনলাইন আয়ের সুযোগ সৃষ্টি হবে ৷
চেয়ারম্যান বিদ্যমান শিক্ষিত বেকারদের সমস্যা দূরীকরণে আইটি প্রশিক্ষণ এবং অনলাইন বিষয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের উপর একমত পোষণ করেন ৷ তিনি পরিষদের পক্ষ থেকে কোডার্স ট্রাষ্ট্রকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ৷
আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ





কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি