মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরে নিখোঁজের দুই দিন পর স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোরে নিখোঁজের দুই দিন পর স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি::নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামের সাধন কর্মকার (৪২) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ বাঘা থেকে উদ্ধার করা হয়েছে৷ সোমবার সকালে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা রেলগেট এলাকার রেল লাইনের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়৷ সাধন পাঁকা গ্রামের মৃত নন্দ কর্মকারের ছেলে এবং বাঘা উপজেলার আড়ানী বাজারের স্মৃতি জুয়েলার্সের স্বত্ত্বাধিকার৷ স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সাধন কর্মকার শনিবার রাতে আড়ানী বাজারের নিজের জুয়েলারী দোকান থেকে বাড়ি ফিরেন৷ এরপর ওই রাতেই আবার তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরেননি৷ অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় বিষয়টি বাগাতিপাড়া থানা পুলিশকে মৌখিকভাবে জানান তার পরিবারের লোকজন৷ এ ঘটনার দুইদিন পর সোমবার সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে৷ এরপর সাদনের পরিবারের লোকজন জানতে পেরে লাশ সনাক্ত করে বাড়ি নিয়ে যায়৷ এদিকে ঘটনাস্থল রাজশাহীর বাঘা এলাকা হওয়ায় বাঘা থানা পুলিশ এবং রেল লাইনের পাশে হওয়ায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠান৷ বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হতে পারে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা