রবিবার ● ২৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মুক্তাগাছায় চাঁদা নিয়ে বিরোধে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
মুক্তাগাছায় চাঁদা নিয়ে বিরোধে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ময়মনসিংহ অফিস :: (১২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪১মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁদা নিয়ে বিরোধে বন্ধুদের ছুরিকাঘাতে ফজলু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ফজলু গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে এবং স্থানীয় রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের (আরকে হাই স্কুল) নবম শ্রেণির ছাত্র।
২৪ নভেম্বর শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)আলী আহম্মেদ মোল্লা জানান, তিন দিন আগে কালিপূজা উপলক্ষ্যে ২০ টাকা চাঁদা নেয়ার বিষয়কে কেন্দ্র করে বন্ধু জজ মিয়া, তুষার, মেহেদি, তামিম, কাজলদের সঙ্গে নিহত ফজলুর ঝগড়া হয়। এর জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩