শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নিহত দিপুর চাচা ও চাচাতো ভাই আটক
প্রথম পাতা » অপরাধ » সিলেটে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নিহত দিপুর চাচা ও চাচাতো ভাই আটক
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নিহত দিপুর চাচা ও চাচাতো ভাই আটক

---সিলেট প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি প্রবাসী ওবুদ মিয়ার ছেলে তোফায়েল আহমদ দিপুর (১৮) রক্তাত্ত লাশ উদ্ধারের পর, দিপু হত্যার নেপথ্য কারন খুজে বের করতে এবং হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে নিহত দিপুর চাচা ও চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক শিবলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আখলাক আহমদ ও চাচাতো ভাই অনিককে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার সকালে রায়গড় গ্রামে নিজ বাড়ির পুকুর পাড় থেকে সৌদি প্রবাসী ওবুদ মিয়ার ছেলে তোফায়েল আহমদ দিপুর (১৮) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রোববার দিবাগত রাতের কোন সময়ে তাকে হত্যার পর লাশ পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পারিবারিক সুত্রে জানাযায়, রবিবার (২৪ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাত হওয়ার পরও তিনি বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

গতকাল সোমবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল শিবলী আরো জানান, নিহত দিপুর মাথায় রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে কে বা কারা থাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তার লাশের পাশ থেকে একটি রক্তাক্ত রড উদ্ধার করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)